বাংলাদেশ সকাল
সোমবার , ২৭ মার্চ ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কক্সবাজারের রামুতে আজ থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী মহারামনবমী মেলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৭, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ

কাজল কান্তি দে, কক্সবাজার॥ কক্সবাজারের রামু উপজেলার ঐতিহাসিক রামকুট তীর্থধামে প্রতি বছরের মত অনুষ্ঠিত হচ্ছে ৫ দিন ব্যাপী শ্রীশ্রী বাসন্তীদেবীর পূজা, মহতী ধর্মসভা, চব্বিশ প্রহরব্যাপী মহোৎসব ও শ্রীশ্রী রামনবমীব্রতম। শ্রীশ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) থেকে শুরু হয়ে শুক্রবার (৩১ মার্চ) পর্যন্ত চলবে মহা-রামনবমী মেলা নামে পরিচিত সনাতনী সম্প্রদায়ের বৃহত্তম এই মহতি ধর্মীয় উৎসব। যথাযথ ধর্মীয় মর্যাদায়মেলা উদযাপনেসব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে আয়োজক কমিটির সভাপতি নিপেন্দ্র ধর রবি ও সাধারণ সম্পাদক সুজন চক্রবর্তী বলেন-সনাতনী সম্প্রদায়ের জন্য দক্ষিণ চট্টগ্রামে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মহা-রামনবমী মেলা। এতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের হাজার হাজার মানুষ অংশ্রগ্রহণ করে। ফলে প্রতি বছরই এই উৎসবসাম্প্রদায়িক সম্প্রীতির মহামিলন মেলায় পরিণত হয়।

৫ দিন ব্যাপী মহারামনবমী মেলা শান্তিপূর্ণ ও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভির্যে উদযাপনে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটি। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় উৎসব সোমবার বিকেলে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করবেন চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম পি।

উদ্বোধনী দিনে অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে- মহতি ধর্মসভা শুভ অধিবাস ও মহানামযজ্ঞ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের এ পি পি ও জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট রনজিত দাশ, সভাপতি উজ্জ্বল কর, সাধারণ সম্পাদক বেন্টু দাশ। স্বাগত বক্তব্য রাখবেন শ্রীশ্রী রামকুট তীর্থধাম পরিচালনা কমিটির সভাপতি ও শুভেচ্ছা বক্তব্য রাখবেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক । সভাপতিত্ব করবেন শ্রীশ্রী মহারামনবমী মেলা উদযাপন পরিষদের সভাপতি নিপেন্দ্র ধর রবি। সঞ্চালনা করবেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন চক্রবর্তী ।

এদিকে কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী রামুর শ্রীশ্রী রামকুট তীর্থধামে আয়োজিত রামনবমী মেলা উপলক্ষে জেলার সকল সনাতনী ও আগত ভক্তবৃন্দকে অভিবাদন জানিয়েছেন মেলা কমিটির সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি ও সুজন চক্রবর্তী ও রামু হিন্দু মহাজোট এর সাধারণ সম্পাদক বিবেকানন্দ শর্মা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডা. মিলনের স্বপ্নের গণতন্ত্র এখনও অধরা : জেবেল-মোস্তফা  

আমতলীতে জব্দকৃত দুটি জেলে নৌকা নিলামে বিক্রি

দিনাজপুর বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নি’হত ২

কাশিয়ানীতে সরকারি রাস্তার হ্যাজিং তুলে দখল চেষ্টা

খাদ্য বিভাগ পাঁচ-ছয়টি কর্পোরেট গ্রুপের হাতে জিম্মি; সিন্ডিকেটের খাদ্য সামগ্রীর সংকট 

গুরুদাসপুরে মা দিবস পালিত 

দিনাজপুরে আমনধান কাটা শুরু, কৃষকের মুখে সোনালী ফসলের হাসির ঝিলিক

সুনামগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে ডিসি

আমতলীতে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার