বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কক্সবাজারে ৫ দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর॥ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পদার্পণে লক্ষ্যমাত্রা অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনের শক্তিশালী হাতিয়ার হচ্ছে শিক্ষা।

পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সরকার ২০২১ সালে নতুন জাতীয় শিক্ষাক্রম প্রণয়ন করেছে। যার বাস্তবায়ন হচ্ছে চলতি শিক্ষাবর্ষ থেকে। প্রাথমিকভাবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন কারিকুলাম প্রয়োগ করা হচ্ছে। এ লক্ষ্যে শিক্ষক দের প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।

জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন জানান, গবেষণা ও কারিগরি অনুশীলনের ফলাফলের উপর ভিত্তি করে নতুন বিশ্ব পরিস্থিতিতে টিকে থাকার মতো যোগ্য প্রজন্ম গড়ে তুলতে যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রমে উন্নয়ন করা হয়েছে।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন বলেন, প্রাত্যহিক জীবনযাত্রায় সংযোজিত হচ্ছে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাবনা। সে চ্যালেঞ্জের মোকাবেলায় টেকসইসহ কার্যকর সমাধানে আমাদের জনমিতিক সুফলকে সম্পদে রূপান্তর করতে হবে।

প্রশিক্ষকরা জানান, নতুন শিক্ষাদান পদ্ধতি মানবিক, বৈশ্বিক এবং দেশপ্রেমিক সুনাগরিক গড়ে তুলবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সংবেদনশীলতা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধি পাবে এবং প্রসারিত হবে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও ইতিবাচক দৃষ্টি ভঙ্গিসম্পন্ন দূরদর্শিতা।

নতুন এই শিক্ষাক্রমে ধর্ম, বর্ণ, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেয়া হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে আসেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।

উল্লেখ্য, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ বিস্তরণের লক্ষ্য বিষয়ে পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিতে সম্পন্ন হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও ধলেশ্বরী নদীতে দেশীয় পোনা অবমুক্ত 

ঈশ্বরদীতে জনকল্যাণমূখী সংগঠন ‘আহবান’ এর বাইসাইকেল বিতরণ ‎

ভূরুঙ্গামারীতে কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বদলগাছী মিঠাপুর বালিকা বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পাইকগাছায় ভিজিএফের চাউল বিতরণে ভুল তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে শহীদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত 

রাণীশংকৈলে কবরস্থান থেকে রাতের আঁধারে চুরি হয়ে গেলো ৬টি কঙ্কাল 

গাজীপুরে দুই কারখানার শ্রমিক ও এলাকাবাসীর সংঘর্ষ, অগ্নিসংযোগ আহত ৫

গুরুদাসপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন