বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কাশিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত-১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ

আশরাফুজ্জামান, গোপালগঞ্জ॥ গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শান্ত আহমেদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে শামিমুল সাকিক (১৭) নামে আরেক এসএসসি পরীক্ষার্থী।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া-নড়াইল সড়কের মধুমতি সেতুর টোল প্লাজা এলাকা এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শান্ত আহমেদ নড়াইল সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সিদ্দিক আহমেদের ছেলে। আহত শামিমুল সাকিব একই উপজেলার মারিমুল ইসলামের ছেলে। তাকে আহত অবস্থায় ভাটিয়াপাড়া এসবি মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত একে অপরের বন্ধু। এ বছরের এসএসসি পরীক্ষার্থী তারা।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক রাজিব সরকার জানান, দুই বন্ধু শান্ত ও শামিমুল একটি মোটরসাইকেলে করে নড়াইল থেকে ভাটিয়াপাড়া গোলচত্বরের দিকে আসছিলেন। এ সময় মোটরসাইকেলটি মধুমতি সেতু হয়ে মধুমতি টোল প্লাজা পার হলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে সাজোরে ধাক্কা মারে। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু শান্ত ও শামিমুল মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাটিয়াপাড়া এসবি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে শান্ত মারা যায়। অপর আহত শামিমুলকে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা

অবশেষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে

জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এর চট্টগ্রাম মহানগর ও মিরসরাই উপজেলা কমিটি গঠন

মাদারীপুরের ঐতিহ্যবাহী রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশনের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান

বরগুনার আমতলীতে উপজেলা বিএনপির আয়োজনে ইফতার বিতরণ ও দোয়া অনুস্ঠান

বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত 

রাণীনগরে ৩১০ পিচ ইয়াবা সহ মাদক সম্রাজ্ঞী আটক 

গুরুদাসপুরের সোনাবাজু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত 

বরগুনায় নিহত মন্টু দাসের পরিবারের পাশে আফরোজা আব্বাস 

দাদার লাশ দেখে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাকায় নাতি নিহত