মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ :
গোপালগঞ্জের কাশিয়ানীতে বড় ধানের জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে খিলা বেগম (৩৫) নামের ১ নারী নিহত হয়েছে এবং এসময় ৩ নারী সহ আহত হয়েছে ১০ জন। গতকাল রাত আটটার সময় কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের তেতুল বাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম কওসার মোল্লা।
রামদিয়া পুলিশ ফাড়িট ইনচার্জ ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গীও ফোর্সসহ ঘটনাস্থলে ছুটে আসি। গতকাল সন্ধ্যায় একই গ্রামের শাহিদ মোল্লা ও কাউসার মোল্লার মধ্যে বোরো ধানের জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।




















