বাংলাদেশ সকাল
সোমবার , ১৯ জুন ২০২৩ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কুতুবপুর ইউনিয়ের সাবেক মেম্বার গাঁজা সহ আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৯, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ

মোহাম্মদ ওয়াসিম॥ কুতুবপুর ইউনিয়ের সাবেক মেম্বার মোঃ সোহেল রানাকে গাঁজাসহ সহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ কুষ্টিয়া।

জানা যায়, এসআই(নিঃ)/ সুলতান মাহমুদ, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া সংগীয় অফিসার ফোর্সসহ কুমারখালী থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, মেহেরপুর জেলা হইতে কুষ্টিয়া জেলার কুমারখালী থানা এলাকা দিয়ে মোটরসাইকেল যোগে একজন ব্যক্তি মাদকদ্রব্য নিজ হেফাজতে বহন করিয়া রাজবাড়ী জেলার দিকে যাইতেছে।

উক্ত সংবাদের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া এসআই(নিঃ)/সুলতান মাহমুদ সংবাদের সত্যতা যাচাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং-১৯/০৬/২০২৩ তারিখ ০৬.১৫ ঘটিকার সময় সোর্সের বর্ণনামতে উক্ত মোটরসাইকেলটি বাদীর সঙ্গীয় অফিসার ও ফোর্সের সামনে দিয়ে যাওয়া কালীন সময়ে থামানোর সংকেত দিয়ে না থেমে সংকেত অমান্য করে কনস্টেবল মো: ইনজামুল ইসলামকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে কুমারখালী থানা এলাকার দিকে যাইতে থাকে। এসআই(নিঃ)/সুলতান মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তাৎক্ষনিক মোটরসাইকেলটি তাড়া করে কুমারখালী থানাধীন বাটিকামারা সাকিনস্থ তরুন মোড়ে জনৈক মোঃ আসাদুল শেখ (৩৮), পিতা-মোঃ আলাউদ্দিন শেখ এর চায়ের দোকানের সামনে কুষ্টিয়া-টু-রাজবাড়ী গামী মহাসড়কের উপর ইং-১৯/০৬/২০২৩ তারিখ ০৬.৫৫ ঘটিকার সময় আসামী ১) মোঃ সোহেল রানা (৪২) পিতা-মোঃ শওকত আলী, সাং-সুবিদপুর (কুতুবপুর),থানা ও জেলা-মেহেরপুর সদরকে ধৃত করে । তথায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশী করিয়া ৫ (পাঁচ) কেজি গাঁজা এবং মাদকব্যবসার কাজে ব্যবহৃত একটি রেজিঃ বিহীন ব্লু রংয়ের ১৫০ সিসি YAMAHA FZS V3 মোটর সাইকেল উদ্ধার করিয়া বিধি মোতাবেক জব্দ তালিকা মুলে জব্দ করেন। এ সংক্রান্তে কুমারখালী থানায় মামলা রুজু করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ২শ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

যশোরের ঐতিহ্যবাহী দানবীর হাজী মোহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা

গুলি ছুড়ে ও হাতবোমা বিস্ফোরন ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের আসামি গ্রেপ্তার

সওজ কর্তৃপক্ষের গাফিলতি: জগন্নাথপুরে সেতু ভেঙ্গে প্রাণ গেল দুই পরিবহণ শ্রমিকের 

কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত 

ঝিনাইদহে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন

শেরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান

ঝিকরগাছায় পূর্ব শত্রুতার জেরে যুবককে হ’ ত্যা

ঈদগাঁওতে হচ্ছেনা ক্ষুদ্র কুটিরশিল্প ও বস্ত্র মেলা -ঘোষণা আয়োজক কমিটির