বাংলাদেশ সকাল
সোমবার , ১ জানুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কক্সবাজার-কস্তুরাঘাটের নতুন সেতু উদ্বোধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১, ২০২৪ ১২:৩০ পূর্বাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও : কক্সবাজারের বাঁকখালী নদীর উপর কস্তুরাঘাট- খুরুশকুলের নির্মিত নতুন সেতুটি খুললো। এতে আরেক বিনোদন কেন্দ্রের দ্বার উন্মোচিত হলো।সেতুটি খুলে দেওয়া পরপরই অসংখ্য দর্শনার্থীর ভীড় যেন চোখে পড়ার মতো। নতুন এই সেতুকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিল স্থানীয় কিংবা দূরদূরান্তের পর্যটকদের মাঝে।

২০২৩ সালের শেষ ও ২০২৪ সাল শুরুর আগেই জনগনের জন্য উন্মুক্ত করা হয় দৃষ্টিনন্দনও নজরকাঁড়া এ সেতু। সেতুটির ফলে নতুন করে চাঙ্গা হবে কক্সবাজারের অর্থনীতি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধনের দেড় মাস পর খুলে দেয়া হল।

৩১শে ডিসেম্বর দুপুর থেকে বৈকালিক সময়ে বিভিন্ন এলাকার নরনারী দর্শনার্থীরা সেতুটি একনজর দেখতে আসেন। কেউ স্বপরিবারে, কেউ বন্ধুদের নিয়ে আবার কেউবা একা আসেন সেতু দেখতে। হাটার পাশাপাশি উঠতি প্রজন্মের তরুনরা মোটরসাইকেল কিংবা অপরাপর যানবাহনে করে সেতুটির এপার ওপার পার হতেও চোখে পড়ে।

ঈদগাঁওর বাসিন্দা রেহেনা আকতার জানান, সেতুটি পার হওয়ার মধ্য দিয়ে স্বপ্ন বাস্তবায়ন হলো। এমনি অযোগ্য স্থানে সেতু হবে সেটা কল্পনাও করেননি কেউ। অসম্ভবকে সম্ভবে পরিনত করলো প্রধানমন্ত্রী। গৌবরে যেন পদ্মফুল। পর্যটকদের দাবী, দৃষ্টিনন্দন সেতুতে পুলিশী টহল জোরদার রাখা হোক।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিমলায় তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদী রক্ষা ও নিত্য পন্যের মুল্য কমানোর দাবিতে বাসদের সভা ও সমাবেশ 

যশোরে রিকশাচালককে নারী আইনজীবীর জুতাপেটা, বি এন জে এইচ সি’র উদ্বেগ 

সুনামগঞ্জে নাশকতার মামলায় বিএনপির ১০ নেতাকর্মীকে আটক

শুধু নিজের ভালো চিন্তা করলেই হবে না, রাষ্ট্রের ভালোও চিন্তা করতে হবে: ডিসি জাহিদুল ইসলাম মিঞা

শিশুকে যেভাবে আচরণ শেখাবো

বাংলাদেশে সাংবাদিকেরা প্রশাসনিক ও রাজনৈতিক শিকার হন সবচেয়ে বেশি

বেনাপোলে সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের দূর্ণীতির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

চট্টগ্রাম পূর্ণচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের নতুন পরিচালনা কমিটি গঠন

যশোর কেশবপুর নদীর পাড় থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার