বাংলাদেশ সকাল
রবিবার , ৯ মার্চ ২০২৫ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

খুলে যাচ্ছে না’গঞ্জ জেলা প্রশাসনের বাউন্ডারি, উন্মুক্ত হচ্ছে দীর্ঘ বছরের বন্ধ রাস্তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৯, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় বাউন্ডারি ভিতরে জর্জ কোর্ট, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জন এর কার্যালয়, গণপূর্ত অফিস এবং জেলা প্রশাসকের সমস্ত অফিস, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, গারদ খানা ও সার্কিট হাউস অবস্থিত। যার কারণে প্রতিদিন জেলা থেকে হাজার হাজার মানুষের সমাগম হয়ে থাকে এই বাউন্ডারিতে। তাই সরকারের পক্ষ থেকে এই বাউন্ডারিতে যাতায়াতের জন্য অনেকগুলি রাস্তা করে দিয়েছেন যাতে আগত মানুষের সুবিধার্থে যেকোনো রাস্তা দিয়ে যেকোনো অফিসে যাতায়াত করতে পারে খুব সহজেই।

জনসাধারণের চলাচলের জন্য জরুরী রাস্তা প্রায় সাত আট বছর যাবত বন্ধ অবস্থায় আছে। রাস্তাটি হল সিভিল সার্জন কার্যালয় থেকে আইনজীবী সমিতির ভবন ও গণপূর্ত অফিস হয়ে সার্কিট হাউজ পর্যন্ত। খুব জরুরী চলাচলের রাস্তা হওয়ায় নারায়ণগঞ্জ জেলা থেকে আগত হাজার হাজার মানুষের চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বলার কেউ নেই দেখার ও কেউ নেই বলে মনে হচ্ছে। বর্তমানে পুরো রাস্তাটি বন্ধ হওয়ায় দখল করে নিয়েছে জঙ্গল, ময়লা, আবর্জনা ও ডাস্টবিনের মতো ময়লায়। তাই জনমনে প্রশ্ন উঠেছে এমন একটি বাউন্ডারির ভেতরে কি করে এমন অবস্তার সৃষ্টি হতে পারে। চলমান রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। রাস্তাটি খুবই দরকার তাইতো সরকার রাস্তাটি করেছিল। তাহলে কেন এখন কি কারনে রাস্তাটি বন্ধ হয়ে ডাস্টবিনের মত হয়ে আছে জানতে চায় নারায়ণগঞ্জ জেলাবাসি।

এমন প্রতিবেদন প্রকাশ পাওয়ার পর দৃষ্টিগোচর হয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়ার। তিনি বলেন, সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি এ সম্বন্ধে খোঁজখবর নিচ্ছি কেনো চলমান রাস্তাটি বন্ধ হয়ে ডাস্টবিনের মত হয়ে আছে। তিনি আরও বলেন খুব দ্রুতগতিতে চলমান রাস্তাটি খুলে দেওয়ার ব্যবস্থা করা সহ ডাস্টবিন গুলি পরিষ্কার করে ও পূর্ণ সংস্কার করে জেলা থেকে আগত মানুষের সুবিধার্থে রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরার ভোমরায় ১০পিস স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দূর্ঘটনায় নিহত ১

বড়াইগ্রামে শীর্ষ আওয়ামী লীগ নেতারা নৌকা ছেড়ে ট্রাকে উঠলেন 

শেরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

উন্নয়ন ও সুশাসনের জন্য লাঙ্গলে ভোট দিয়ে অধিকার আদায়ের সুযোগ দিন

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নাশকতার আশংকায় ২৮ শে মে থেকেই দুই মাসের জন্য কলকাতায় ১৪৪ ধারা

ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকের বিশ লাখ টাকা নিয়ে লাপাত্তা এনজিও জেশ ফাউন্ডেশন

বরগুনা রিপোর্টার্স ইউনিটির পুনর্গঠিত কমিটির সভাপতি মান্নু সম্পাদক শাওন

নওগাঁর আত্রাইয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে এমপি সুমনের মতবিনিময় সভা অনুষ্ঠিত