বাংলাদেশ সকাল
রবিবার , ১৮ মে ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকের বিশ লাখ টাকা নিয়ে লাপাত্তা এনজিও জেশ ফাউন্ডেশন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৮, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ

 

রতন দে, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ‘জেশ ফাউন্ডেশন’ নামে একটি কথিত এনজিও শতাধিক গ্রাহকের সঞ্চয়ের প্রায় বিশ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। রোববার (১৮ মে) ডাসার উপজেলার কাজিবাকাই ইউনিয়নের পশ্চিম খান্দুলী এলাকায় সেই এনজিওর কার্যালয় কাউকে না পেয়ে ভিড় জমান ঋণ নিতে আসা গ্রাহকরা। ভবন মালিকের ভাই সিরাজুল ইসলাম জানান, শাখা ব্যবস্থাপক পরিচয়ে রকিবুল ইসলাম( রকি রহমান) নামে এক ব্যক্তি তার ভবনে দুই ইউনিট ভাড়া নেন। আজ রোববার তাদের সাথে ঘর ভাড়া চুক্তি হওয়ার কথা ছিল এবং অগ্রিম টাকা দেওয়ার কথা ছিল। এর আগেই তারা পালিয়ে গেছে।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এনজিওটি ডাসার ও কালকিনি উপজেলার সাধারন মানুষের কাছ থেকে প্রায় বিশ লাখ টাকা হাতিয়ে নিয়ে গেছে।রোববার এনজিও কার্যালয়ের সামনে প্রতারিতরা জরো হন। এ সময় অনেকেই প্রতারণার শিকার হয়েছেন জেনে কান্নায় ভেঙ্গে পড়েন। ডাসারের সালমা বেগম বলেন, আমি এক লাখ টাকা লোননিব বলে সঞ্চয় বাবদ দশ হাজার টাকা প্রদান করেছিলাম। তারা রাতারাতি অফিসে তালা মেরে পালিয়ে গেছে।

শশিকরের দলনেতা নিপা বলেন আমার গ্রুপ থেকে ৬০হাজার টাকা সঞ্চয় বাবদ প্রদান করেছি। আমি এখন আনেক বড় বিপদে পড়েছি। ভবন মালিকের ভাই সিরাজুল ইসলাম জানান, শাখা ব্যবস্থাপক পরিচয়ে রকিবুল ইসলাম( রকি রহমান) নামে এক ব্যক্তি তার ভবনে দুই ইউনিট ভাড়া নেন। আজ রোববার তাদের সাথে ঘর ভাড়া চুক্তি হওয়ার কথা ছিল এবং অগ্রিম টাকা দেওয়ার কথা ছিল কিন্তু এখন তাদের কোন খোঁজ নাই।

এ ব্যাপারে জানতে এনজিওটির ব্যবস্থাপক পরিচয়দানকারী রকিবুল ইসলাম( রকি রহমান) মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

ডাসার থানা অফিসার ইনচার্স শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, এনজিও কার্যালয়ের সামনে গ্রাহকদের জড়ো হওয়ার কথা শুনেছি। কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ডাসার উপজেলা নিবার্হী অফিসার সাইফ-উল আরেফিন বলেন, ঘটনা শুনেছি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ প্রতীক্ষার পর স্মার্ট আইডি কার্ড পেতে চলেছেন পালংখালি ইউনিয়ন পরিষদের ভোটাররা

বাগমারায় কিশোর গ্যাংয়ের দু-গ্রুপের সংঘর্ঘ

রূপপুর বিদ্যুত প্রকল্পের দোভাষী’র মরদেহ উদ্ধার

দেবহাটায় সখিপুর ইউনিয়ানে মানব পাচার প্রতিরোধ কমিটির কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

দেবহাটায় মাদ্রাসা পড়ুয়া স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেফতার 

পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়তে সেবা দিয়ে যাচ্ছে ‘ক্লিন সিটি ময়মনসিংহ’

নাটোরে আওয়ামী লীগের আনন্দ মিছিল 

যশোরে ১৬ স্বতন্ত্র প্রার্থীসহ ৪৬ জনের মনোনয়নপত্র জমা 

এতিমখানার এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটালেন জেলা প্রশাসক না’গঞ্জ 

স্লোভাকিয়ায় মস্কোপন্থি দলের বিজয়: ‘ইউক্রেনে একটি গুলিও যাবে না’