বাংলাদেশ সকাল
বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গংগাচড়া উপজেলায় জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ

 

রংপুর ব্যুরো : রংপুরের গংগাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে গংগাচড়া মডেল সরকারি হাইস্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে ২০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোঃ নায়েবুজ্জামান এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর এর সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী।

এছাড়াও অনুষ্ঠানে গংগাচড়া উপজেলা নায়েবে আমীর অধ্যাপক তাজ উদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ আসাদুল হক, মাওলানা নুর ইসলাম, গংগাচড়া ইউনিয়ন আমীর মোঃ মনিচুর রহমান, বড়বিল ইউনিয়ন আমীর মোঃ সোহাগ রহমান, গজঘণ্টা ইউনিয়ন সভাপতি মাওঃ ফরিদ উদ্দিন সুজা, লক্ষীটারী ইউনিয়ন সভাপতি মোঃ আশরাফুল আলম, জামায়াত নেতা শরীফুল হুদা দুলাল, মাওঃ রোকন উজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শীতবস্ত্র বিতরণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্য করার আহ্বান জানান। তারা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবে।

এটি একটি উদাহরণমূলক আয়োজন ছিল, যা গংগাচড়া উপজেলার বিভিন্ন গ্রামের শীতার্ত মানুষের মধ্যে আনন্দ ও সহযোগিতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড 

পাবনায় বালুভর্তি ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

রামগড়ে পাহাড় কাটাতে গিয়ে স্কেভেটর চালক নিহত

ঠাকুরগাঁওয়ের প্রায় ৬৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস 

ইনসাফ ভিত্তিক সাম্য ও মানবিক রাষ্ট্র গঠনই জামায়াতের লক্ষ্য

মাদ্রাসা ভবন করে দিল চিনা কোম্পানী, এলাকায় আনন্দ

ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি নির্বাচিত মাওলানা এ্যাড. তাওহীদুল হক চৌধুরী

ভূরুঙ্গামারীতে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন 

রেমিটেন্স যোদ্ধা রুহুল কুদ্দুসকে  মালয়েশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়; মুক্তিপণ আদায়ের পর নিখোঁজ