বাংলাদেশ সকাল
বুধবার , ১১ জুন ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ইনসাফ ভিত্তিক সাম্য ও মানবিক রাষ্ট্র গঠনই জামায়াতের লক্ষ্য

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১১, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও: ঈদগাঁওতে উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পরে সংসদ সদস্য প্রার্থীর দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল মিছিল হয়। ১০ জুন (মঙ্গলবার) বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন – কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জেলা বারের সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার- তিন (কক্সবাজার, রামু, ঈদগাঁও) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াত সেক্রেটারি জাহেদুল ইসলাম। ঈদগাঁও উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের সঞ্চালনায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা ফ্যাসিস্ট সরকার কর্তৃক চরম নির্যাতনের শিকার হয়েছি। এখন মহামান্য আদালতের রায়ে আমরা আমাদের দলের নিবন্ধন ও প্রতীক ফেরত পেয়েছি। পাশাপাশি আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। জীবন বাজি রাখা ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আমাদেরকে এ সুযোগ এনে দিয়েছে।

তারা আরো বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছেন।

ঘোষিত সময়সীমার মধ্যে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করার ব্যাপারে এখন থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে।

জামায়াত নেতৃবৃন্দ বলেন, বিগত সময়ে জামায়াতের দুইজন কেন্দ্রীয় নেতা সরকারে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। হাসিনা সরকার শত চেষ্টা করেও তাদের দুর্নীতির কোন প্রমাণ উপস্থাপন করতে পারেনি। রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী তন্ন তন্ন করে খুঁজেও তাদের অনিয়ম, দুর্নীতি এবং অব্যবস্থাপনার কোন রেকর্ড ও তথ্য প্রমাণ হাজির করতে সক্ষম হয়নি।

ইনসাফ ভিত্তিক, দুর্নীতিমুক্ত, সাম্য ও মানবিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য বলে জানান অনুষ্ঠানের বক্তারা।

পুনর্মিলনীতে আরো বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েব আমির মাওলানা ছৈয়দ নুর হেলালী, সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ছৈয়দুল আলম হেলালী, ঈদগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লাইক ইবনে ফাজেল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি তৈয়ব উদ্দিন, চট্টগ্রামের প্রাইভেট মেডিকেল শাখা জামায়াতের দায়িত্বশীল হাফেজ মহি উদ্দিনসহ অন্যরা।

পরে হাই স্কুল গেট থেকে সংসদ সদস্য প্রার্থী ভিপি বাহাদুরের সমর্থনে এক বিশাল মিছিল বাজারের প্রধান সড়ক ডিসি রোড অতিক্রম করে বাসস্টেশনে গিয়ে শেষ হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে ১৫জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ এডুকো’র

পঞ্চগড় জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১৪জন নিয়োগ পেলেন

বরগুনায় কাফনের কাপড় বেঁধে পলিটেকনিকের শিক্ষার্থীদের গনমিছিল

ঝিনাইদহে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

কোটচাঁদপুরে দিগন্তবাণী পত্রিকার পাঠক সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতি’র পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু 

ইসলামের সু-মহান আদর্শ প্রতিষ্ঠা ছাড়া কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব নয় : যশোরে চরমোনাই পীর

রামগড়ে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে জখম, ১১দিনেও মামলা নেয়নি পুলিশ

ব্রাজিলের সর্বাধিক প্রচারিত পত্রিকা ‘দ্যা ফোলিয়া’য় ‘বঙ্গবন্ধুর কালোত্তীর্ণ মানবতার জয়গান’ শীর্ষক প্রবন্ধ

আমতলীতে ইউপি নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থী’র মনোনয়ন পত্র বাতিল