বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়ায় ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২২ ১০:৫২ অপরাহ্ণ

 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি॥ রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনওর) বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে মানবিক সহায়তা বাক্সের অর্থ থেকে উপকারভোগী ও সচেতন মহলের অংশগ্রহণে মানববন্ধন পালিত হয়েছে।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দিন পিএএ গত প্রায় ৯ মাস আগে বদলী হয়ে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোদগান পরবর্তী তিনি গঙ্গাচড়া উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা, অবৈধ দখলদারদের নিকট থেকে সরকারী ভূমি উদ্ধার করে সেখানে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মান, অবৈধভাবে তিস্তা নদী থেকে বালু উত্তোলন ও পরিবহণ বন্ধ করাসহ উপজেলাকে একটি আধুনিক উপজেলা গড়ার লক্ষ্যে কাজ শুরু করেন। যার কারনে কিছু অশুভ চক্রের রোষানালে পড়েন ইউএনও এরশাদ উদ্দিন পিএএ । সেই অশুভ চক্রটি ইউএনওর নামে গরীব,অসহায়দের সাহায্যে স্থাপিত তার ব্যাতিক্রমী উদ্যোগ মানবিক সহায়তা বাক্স নিয়ে মিথ্যে অভিযোগ করে বদলী করিয়েছেন বলে স্থানীয় সাধারন মানুষের অভিযোগ।

ইউএনওর বদলীর আদেশ এর কথা শুনতে পেয়ে তারা ক্ষোভে ফেটে পড়েন। যার কারনে গতকাল বৃহস্পতিবার ১লা ডিসেম্বর সকাল সাড়ে ১২ টার সময় গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে উপজেলা ইউএনও কর্তৃক “মানবিক সহায়তা বাক্সের” অর্থ থেকে উপকারভোগী ও সচেতন মহলের ব্যানারে দীর্ঘক্ষন মানববন্ধন করা হয়।

উপকারভোগীরা এ সময় বলেন, ইউএনও মোঃ এরশাদ উদ্দিন পিএএ একজন কর্মমুখর মানুষ। তিনি সার্বক্ষনিক সাধারন মানুষের সেবায় কাজ করেন। সরকারী নির্দেশনা বাস্তবায়ন করতে তিনি কখনো কার্পন্য করেননা। ইউএনও এরশাদ উদ্দিন’কে যেকোন সময় যেকোন প্রয়োজনে মানুষ কাছে পায়। তিনি যোগদানের পরে উপজেলার চেহারা পরিবর্তন করে দিয়েছেন। যেসকল অশুভ চক্র ইউএনওর নিকট থেকে অবৈধ সুবিধা নিতে পারেননি তারাই ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে বদলীর আদেশ করিয়েছে।

বক্তারা ইউএনওর বদলীর আদেশ স্থগিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে বলেন, সরকারের উন্নয়ন ত্বরান্বিত করতে, সকল কাজ বাস্তবায়ন করতে এবং সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে ইউএনও এরশাদ উদ্দিন পিএএ এর বদলীর আদেশটি স্থগিত করা হোক। অতি অল্প সময়ে তার চলে যাওয়ায় উপজেলাবাসীর বড় ক্ষতির আশঙ্কায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন ও বদলী আদেশ প্রত্যাহারে উপকারভোগী ও সচেতন মহল জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ৯শ জন কৃষকের মাঝে জিংক ধানের বীজ বিতরণ

গুরুদাসপুর সাবেক উপজেলা চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ

শেরপুরে বালুভর্তি মাহিন্দ্র উল্টে চালকের মৃত্যু

আমিন আমিন ধ্বনিতে মুখরিত আমতলীর খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স 

বাগাতিপাড়া স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মেহেরপুর শ্যামপুর ইউনিয়ন আ.লীগের জনসভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

বিএমএসএস ডোমার আহবায়ক নেতৃবৃন্দদের সাথে উপজেলা প্রসাশনের শুভেচ্ছা বিনিময়

ঈদগাঁও নদীতে তলিয়ে যাওয়া আরমানের লাশ ৬দিন পর উদ্ধার 

ভোট কেন্দ্রের রেজাল্টসিটে কোন রকম ঘষামাজা করবেন না : জেলা প্রশাসক মাহবুবুর রহমান

চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য দেয়ার আহ্বান অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলীর