বাংলাদেশ সকাল
রবিবার , ৯ এপ্রিল ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাঁড়াডােব-সাহারবাটী সড়কে ব্যবসায়ীকে কুপিয়ে মোবাইল ও মােটরসাইকেল ছিনতাই 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৯, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ

হাসিবুল ইসলাম, মেহেরপুর॥ মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডােব-সাহারবাটী সড়কে ছিনতাইকারীদের হামলায় সাদ্দাম হোসেন সবুজ (৩৫) নামের এক ব্যবসায়ি রক্তাক্ত জখম হয়েছেন।ব্যবসায়ি সবুজ উপজেলার সাহারবাটী ইউনিয়নের কুঠি ভাটপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সবুজ গাংনী বাজারের থানা সড়কে রড-সিমেন্টের ব্যবসায়ি করে আসছিলেন। বর্তমান গাংনী শহরে বসবাস করে আসছিলেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সবুজ ও তার বন্ধু গাংনী শহরের বাসিন্দা লাভলু হােসেন একটি মােটরসাইকেলযােগে সাহারবাটী থেকে গাংনী শহরের উদ্দেশ্যে গাঁড়াডােব গ্রামের দিকে আসছিলেন। পথে মধ্যে ৭-৮জনের একদল ছিনতাইকারী তাদের গতিরােধ করে। সবুজের মােটরসাইকেলটি ছিনিয়ে নিতে গেলে,সে প্রতিরােধ করার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ধারালাে অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় সবুজের ব্যবহৃত মােটরসাইকেল ২টা মোবাইল সহ আনুমানিক ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

সবুজের আত্মচিৎকারে আশেপাশের লােকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে সবুজের বন্ধু লাভলু হামলার শিকার হননি।

এদিকে, খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করে। গাংনী থানা সূত্র জানায় ছিনতাইকারীদের ধরতে পুলিশের কয়েকটিদল মাঠে নেমেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 

দীর্ঘ ১০ বছর পর দেশে ফিরলেন সালাহউদ্দিন আহমেদ : পথে-ঘাটে উৎসুক জনতার ঢল 

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও শাড়ী সহ ৬ চোরাকারবারি আটক 

পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশের সভাপতি নয়ন, সম্পাদক মামুন

রেমিটেন্স যোদ্ধা রুহুল কুদ্দুসকে  মালয়েশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়; মুক্তিপণ আদায়ের পর নিখোঁজ 

তাহিরপুরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে চার হাত-পা ভেঙে ফেলার মামলায় গ্রেফতার ১

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

ধর্ষণের অভিযোগ তোলা নারীকে ৮৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ট্রাম্পকে

তাহিরপুরে বিএনপি’র অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ মিছিল

বরগুনার আমতলীতে ২ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক