বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তাহিরপুরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে চার হাত-পা ভেঙে ফেলার মামলায় গ্রেফতার ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৭, ২০২৩ ১১:২২ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি॥ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন রাস্তায় ফেলে পিটিয়ে স্বামী-স্ত্রীর চার হাত-পা ভেঙে ফেলার মামলায় নজির হোসেন(২৩) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এদিকে হামলার মুলহোতা ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের মৃত গিদু মিয়ার ছেলে রহিছ মিয়া (৪৫) আত্মগোপনে রয়েছে এবং সাজানো মামলার জখম যুবক মোজাহিদ (২৬) হাসপাতাল থেকে গ্রেফতার এড়ানোর ভয়ে পালিয়ে গেছে বলে জানা যায়।

উল্লেখ্য, গত (২৩ জুলাই রোববার) সন্ধ্যা ৭ টার সময় উপজেলার সীমান্ত সংলগ্ন ট্যাকেরঘাট গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আব্দুল গফুর (৪৮) ও তার স্ত্রী হাসেনা খাতুন(৩৫)। আহত আব্দুল গফুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।

আহতদের উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে সুনামগঞ্জ প্রেরণ করে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে রাতেই তাদের সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

ঘটনার পরদিন (২৪ জুলাই সোমবার) দুপুরে আহতর বড় ভাই সফল আলী (৫১) বাদী হয়ে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের মৃত গিদু মিয়ার ছেলে রইছ মিয়া (৪৫), তার ভাই সুকু মিয়া (৫২) ও মঙ্গল মিয়া (৬০) সহ ১৯ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত 

ফাইল ফুটেজ

স্বরাষ্ট্রমন্ত্রী আগমন উপলক্ষে ব্যাস্ত সময় পার করছেন আ.লীগ নেতা আবুল হোসেন পাড়।

সরাইল উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড ও নাজির এর বিরুদ্ধে মামলার নথি গায়েব করার অভিযোগ

কাশিয়ানীতে গ্রামীণ ব্যাংক মহেশপুর শাখার উদ্যেগে সংগ্রামী শীতার্ত নারীদের মাঝে কম্বল বিতরণ

পুলিশ সপ্তাহ ২০২৩ : বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি পেলেন কর্নেল এম এ ইউসুফ ও এএসপি মুরাদ

গুলিবিদ্ধ জুলাই বীর শাহজাহানের পাশে মানবিক জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা

বদলগাছী উপজেলা চেয়ারম্যানের অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত টোল আদায় বন্ধের চিঠি ইউএনওকে

অনুমতি ছাড়া সীতাকুণ্ডে যুবদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, পন্ড করে দিল পুলিশ

পাইকগাছায় সার্ভেয়ার সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা

রাণীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু