বাংলাদেশ সকাল
সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে দুইজন গ্রেফতার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৪ ১১:০১ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি : ফ্যাসিস্ট সরকারের দোসররা গত সাড়ে পনের বছরে চাঁদাবাজি, লোটপাট, জবর দখল, ব্যবসা বাণিজ্য বিশৃংখলা, মামলা মোকদ্দমার ইতিহাস পিছনে ফেলে দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানা বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছে বলে জানা গেছে । তারা স্বৈরাচার সরকার পতন পুঁজি করে সাধারণ মানুষকে মামলায় আসামি করার ভয় দেখিয়ে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে মাসিক মাসোহারা, আওয়ামী লীগের সাথে আতাত করে কারখানায় ঝুট দখল ও নিয়ন্ত্রন, ডিস, রাস্তাঘাট ও দোকানপাটে, জমি ক্রয়-বিক্রয় ভাগ-বাটোয়ারা না দিলে অন্যতায় উৎখাত করার ভয় দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের বিস্তর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

রোববার, ২০ অক্টোবর রাতে গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে নিজ বাসা থেকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ।

আটককৃতরা হলেন- বহিস্কৃত গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান এবং রহমান আব্দুল্লাহ। তাদের বিরুদ্ধে চাঁদা দাবি এবং হুমকি ধামকিসহ আরো নানা অভিযোগ রয়েছে। এর আগেও দলীয় শৃংখলা ও সিদ্ধান্ত অমান্য করে কাউন্সিলর নির্বাচন করায় ফারুক খানকে দল থেকে বহিষ্কার করেছিল বিএনপি।

জানা যায়, গাজীপুরে বহিস্কৃত বিএনপি নেতা ফারুক খান ও মনির খানের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে গেলে সোহেল রানা বাদী হয়ে ফারুক ও মনির খান ও ১৩ জনসহ অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামী করে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার বরাবর অভিযোগে করেন। তার পরিপেক্ষিতে ক্ষিপ্ত হয়ে সোহেল রানাকে মেরে ফেলার হুমকি প্রদান ও জোর পূর্বকভাবে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কর্মচারীর মাধ্যমে সোহেল রানাকে এলাকা ছেড়ে চলে যেতে বলেন নয়তো মেরে ফেলবে বলে হুমকি দেন।

অন্যদিকে গাছা থানার মামলা নং ৮/(২১/৮/২৪) এর এজহার নামীয় ১০৮ নং আসামী মহানগরীর কৃষকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিটন মোল্লাকে দক্ষিণ খাইলকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আইনি ব্যবস্থা অনুসরণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাত দুধের বাচ্চা রেখে নিখোঁজ বিড়াল; শহর জুড়ে মাইকিং

নীরবে মানবকল্যানে কাজ করে যাচ্ছেন বাকলিয়ার মোহাম্মদ বাবু 

রাণীশংকৈল-পীরগঞ্জ সড়কে প্রাণ গেলো ২ শ্রমিকের 

সৌদী আরবে নির্যাতনের শিকার শাল্লার রিনা আক্তারের দেশে ফেরার আকুতি

গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, পরিবারের দাবি হত্যা

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলা আ.লীগের বিশেষ বর্ধিত সভা 

গুরুদাসপুরে পাট বীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

বদলগাছীতে ৪০২০ জন কৃষকের কৃষি প্রনোদনা কর্মসুচির উদ্বোধন

আগামী নির্বাচনে খেলা হবে – ময়মনসিংহে ওবায়দুল কাদের

ময়মনসিংহ জেলা আইডিইবি’র নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে মসিক মেয়রকে ফুলেল শুভেচছা