বাংলাদেশ সকাল
রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাত দুধের বাচ্চা রেখে নিখোঁজ বিড়াল; শহর জুড়ে মাইকিং

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা :

বরগুনার আমতলী উপজেলায় হারিয়ে যাওয়া একটি পার্সিয়ান জাতের সাদা বিড়ালকে খুঁজে পেতে শহরজুড়ে মাইকিং করেছেন মো: সানাউল্লাহ নামের এক যুবক।

বিড়ালটির সাতটি দুধের ছানা রয়েছে। ছানাগুলোর প্রাণ বাঁচাতে শনিবার রাতে আমতলী পৌর শহরে মাইকিং করেন তিনি। আজ রোববার সকালে কালে বিড়ালটির সন্ধান পাওয়া যায়।

গতকাল বেলা দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এম.এ স্কুল সংলগ্ন মো: শাহরিয়ার বাড়ি থেকে সানাউল্লাহর পোষা সাদা রঙের পার্সিয়ান বিড়ালটি বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও বিড়ালটিকে পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজ বিড়ালের সন্ধানে পৌর এলাকায় মাইকিং করা হয়।

সানাউল্লাহ বলেন, ‘প্রায় দেড় বছর বিড়ালটি বাসায় পালন করছি। মায়ের দুগদ্ধ পানে বেচে আছে ছানাগুলো, মা না থাকায় ছানা গুলোর অবস্থা দেখে মনে হয়েছে মা ছাড়া ওরা বাঁচবেনা তাই এক রকম বাধ্য হয়েই মাইকিং করি।

আজ রোববার ২০/৪/২৫ সকালে সানাউল্লাহ বলেন, ‘গতকাল আমার পোষা বিড়ালটি আমতলী পৌর শহরের বটতলা এলাকায় একটি বাড়িতে ঢুকে পড়েছিল, ওই বাড়ির লোকজন বিড়ালটিকে আটক করে রাখে। রাতে বিড়ালের সন্ধানে মাইকিং এর সংবাদে আজ সকাল আটটায় তাঁরা বিড়ালটি বাসায় নিয়ে আসেন। মাইকিং করার কারণেই বিড়াল ফিরে পেয়েছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে গলায় দড়ি দিয়ে যুবকের আত্মহত্যা

আমতলী পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নর্থইস্ট রিজিওন এর উদ্দ্যোগে পূর্ণমিলনী ও মতবিনিময় সভা 

দীর্ঘবছর ধরে পোকখালী-ইসলামপুরে নেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র : বিপাকে রোগীরা 

আমতলীতে মাদক বিরোধী বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন

জামায়াত–শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা শ্রমিকের মৃত্যু

সি আই এস এর উদ্যোগে নেটওয়ার্কিং পার্টনারের সক্ষমতা বৃদ্ধিকরন সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ সদরের বাচ্চু সিকদারের অত্যাচারের বিরুদ্ধে গ্রামবাসীর অভিযোগ 

গুরুদাসপুরে রাজকীয় সংবর্ধনায় ইমামের বিদায়