বাংলাদেশ সকাল
বুধবার , ১৩ আগস্ট ২০২৫ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরে চৌকস অভিযানে ছয় ডাকাত গ্রেফতার, অস্ত্র-টাকা-মোটরসাইকেল উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৩, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা এলাকায় এক সফল অভিযানে সংঘবদ্ধ ডাকাতচক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র, একটি মোটরসাইকেল এবং লুট হওয়া ১ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে গাছা থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গত রোববার ভোর রাত ৩টা ১৫ মিনিট থেকে ৫টার মধ্যে গাছা থানাধীন কলমেশ্বর রোকেয়া স্মরণী স্কুল রোড এলাকার একটি বাসায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। ১১–১২ জনের একটি দল অস্ত্রের মুখে নগদ অর্থ, স্বর্ণালংকার, দামি ঘড়ি, জামদানী শাড়ি, মোবাইলসহ প্রায় ৯ লাখ ৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর জিএমপি কমিশনারের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান শুরু হয়। প্রথমে নরসিংদীর মাধবদী থানার দিঘীরপাড় ও রাইনাদী এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে আরও চারজনকে ধরা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. শামীম (৩৫), মো. মোশরাফ (৪২), জাহিদুল ইসলাম মানিক, মো. মোস্তাফিজুর রহমান ওরফে অভি (২০), আজিজুল আহম্মেদ ওরফে সামি (২০) এবং শাহদাত হোসেন শীতল (১৯)। তাদের কাছ থেকে একটি লোহার সাবল, দুটি ধারালো দা, নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওসি আমিনুল ইসলাম জানান, চক্রটি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা জিএমপির এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সাংবাদিকদের মানববন্ধনে অভিযুক্তদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম 

আরব আমিরাতে দুই বছরের বাচ্চার পেট কেটে ১৭টি চুম্বক বের করল চিকিৎসক

শিবপুরে শহীদ আসাদ দিবস পালিত

মংলা কমিউটার ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও কুকিজ সামগ্রী জব্দ, আটক ৩

শেরপুরে গলায় ভাত আটকে সাংবাদিক কন্যার মৃত্যু

চেনা পথে ফিরে আসিব

ফেসবুক স্টাটাস দেওয়াকে কেদ্র করে মারামারিতে আহত যুবক; আদালতে মামলা

যশোরের অভয়নগরে আদালতে বিচারাধীন বিষয়ে সেনাবাহিনীর নগ্ন হস্তক্ষেপের অভিযোগ

তাহিরপুরে রঞ্জিত সরকারে নৌকার নির্বাচনী জনসভায় জনতার ঢল

শার্শায় বিদ্যুৎের টানা লাইনে প্রান গেলো কিশোরের, ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন