বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩ মে ২০২৪ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চেনা পথে ফিরে আসিব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩, ২০২৪ ১১:৩২ অপরাহ্ণ

চেনা পথে ফিরে আসিব

-মাসুম বিল্লাহ

কে বলেছে লিখব না আর, লিখব না মোর ভূমি।

পল্লী গ্ৰাম সবুজ শ্যামল, দেখবে চেয়ে তুমি?

আসো তবে আমার পাশে, দেখবে চোখে চেয়ে?

নদীর ঘাটের মাঝি গুলা, যাচ্ছে কেমনে বেয়ে,

কোন পথে যাও, সব যে চেনা-চেনা সোনার ভূমি।

হেঁটে যাবে গো, কোন পথে, একলা পথিক তুমি!

চোখে দেখো, নদীর পানি, সবি জানি, আসো তবে,

দূর অজানায় আমার বাড়ি, আসবো হেঁটে সবে।

চেয়ে দেখিও তুমি, সবুজ শ্যামল আছে বড় নদী,

কোথায় তুমি, আসিবে তীরে, নদীর পাড়ে আসতে যদি।

দেখবে তুমি নীরব হয়ে, নদীর তীরে শাপলা ফুটে!

ভোর সকালে চাষীর ছেলে, যাচ্ছে কাজে, ওই যে ছুটে।

লিখছে কবি, কাব্য কথা, উঠছে ভোরের রবি।

আমার গাঁয়ে সবুজ শ্যামল, রূপের মাঝে সবুজ ছবি?

নদীর পাড়ে একলা মনে, কি হলো গো? শোনো তবে।

দেখছি বসে নদীর পানি, আসতে যদি তুমি সবে।

নদীর পাশে বসতে সবে, কেটে গেল কত বেলা।

মন ভরে যায়, সবুজ ভূমি, দেখছি চোখে মেলা।

ওই যে দেখো নদীর পাড়ে, আমার ছোট বাড়ি,

মাঝিরা আমায় নিয়ে যেত, দিতো নদী পাড়ি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে ৯ লাখের বেশি শিশু খাবে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল

উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে মাদারীপুর-৩ আসনের বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র জমা

পঞ্চগড়ের বোদায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন

শেরপুরের ঝিনাইগাতীতে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ 

নাটোরে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

বাগমারায় নরদাশ ইউনিয়নে কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ

রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার মৃত্যু 

দেবহাটায় নৃশংসভাবে নিহত আ.লীগ নেতা রায়হানসহ ৩জনের স্মরনে দোয়া মাহফিল

গৌরীপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কোটচাঁদপুরে ইয়াবা সহ মাদক কারবারি আটক