বাংলাদেশ সকাল
বুধবার , ১১ জুন ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মংলা কমিউটার ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও কুকিজ সামগ্রী জব্দ, আটক ৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১১, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ

 

মোঃ তরিকুল ইসলাম সুজন, ভ্র্যাম্যমান প্রতিনিধি যশোর: যশোর শহরস্থ রেলস্টেশন থেকে বেনাপোল-মোংলা ট্রেন থেকে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মালামালসহ ৩ জনকে আটক করেছে।

জানা যায়, ১১ জুন বুধবার সন্ধ্যা ৭টার সময় যশোর শহরস্থ রেলস্টেশনে বেনাপোল-মোংলা গামী ট্রেন থেকে কর্পরাল মিল্টন এর তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সারতাজ, ২ ইস্ট বেঙ্গল এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ কসমেটিকস সামগ্রী ডাভ সাবান ৫৩৬ পিস, কম্বল ২ টি, দুলহান কালো তেল ২০৫ পিস, ওয়াইল্ড স্টোন বডি স্প্রে ৬২ পিস, ফেসওয়াশ গার্নিয়ার ৬০ পিস, ফেসওয়াশ পন্ডস ১৭২ পিস, ফামা সাওয়ার জেল ২৭ পিস, চকলেট ৩৪৮০ পিস, সিসা কালো ৫৪ পিস, ওরিও বিস্কুট ১৩২ প্যাকেট। উদ্ধারকৃত মালামালের  আনুমানিক মূল্য ২,২০,০০০ টাকা।

এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোসাঃ আরিফা (৫৬), স্বামী- মোঃ আকমাল, সাং- চাঁচড়া, থানা- সদর, জেলা- যশোর, মোঃ হোসাইন (৫৫), পিতা- মৃত আবু বক্কর, সাং- বসুন্দিয়া, থানা- সদর, জেলা- যশোর, মোছাঃ ডলি (২৮), স্বামী- মৃত সোলায়মান, সাং- বেনাপোল, থানা- শার্শা, জেলা- যশোর।

আটকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নিমিত্তে উদ্ধারকৃত মালামালসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডের হাম্মাদিয়া কবরস্থানে গাছে ফাঁস লাগানো যুবকের লাশ উদ্ধার

দেবহাটায় জমিজমা সংক্রান্ত ঘটনায় আহত দুই 

বিনম্র শ্রদ্ধায় ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করল চট্টলাবাসী

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক

পাথরঘাটায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা সাইবার মামলা প্রতিবাদে মানববন্ধন

পাহাড়ের বুকে দৃষ্টিনন্দন জাহাজ, বিনোদনের আরেক স্পট “স্বপ্নতরী”

নাটোরে বিশ্ব পর্যটন দিবস পালন

কাশিয়ানীর ওড়াকান্দিতে বারুনী স্নানোৎসব শেষ হচ্ছে আজ

এক দফা দাবীতে খাগড়াছড়িতে বিএনপির পদযাত্রা

সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল এর পিতার মৃত্যু; মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি