বাংলাদেশ সকাল
রবিবার , ১৫ অক্টোবর ২০২৩ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে সাবেক সংসদ কামরুন্নাহারের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ

গুরুদাসপুরে সাবেক এমপি মোছা. কামরুন্নাহার বেগমের মৃত্যু

 

 

ইমাম হাছাইন পিন্টু নাটোর

 

 

তৎকালীন  নাটোর-নওগাঁর সংরক্ষিত আসনের বিএনপি’র  সাবেক নারী সংসদ সদস্য মোছা. কামরুন্নাহার বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার ভোর পাঁচটার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

পরে রবিবার বিকেল ৫ টার দিকে গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পৌর সদরের খামারনাচকৈড় কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

 

পারিবারিক সূত্রে জানাযায় দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজণিত রোগে ভুগছিলেন। শনিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন । পরে তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপি’র সংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল  কুদ্দুস তালুকদার দুলু  বিএনপি নেতা ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু,  গুরুদাসপুরের পৌর মেয়র শাহনেওয়াজ আলী জাতীয় মানবাধিকার সোসাইটির গভর্নর  সাংবাদিক ইমাম হাছাইন পিন্টু সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

খোঁজ নিয়ে জানাগেছে সাবেক নারী সংসদ সদস্য কামরুন্নাহার বেগম ১৯৭৯ সালে বিএনপির দলীয় নেত্রী হিসেবে নাটোর ও নওগাঁর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি আর রাজনীতিতে সক্রিয় ছিলেন না। কামরুন্নাহার গুরুদাসপুর পৌর শহরের মরহুম মাহবুবুর রহমানের স্ত্রী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বরগুনা তিনটি সংসদীয় আসন পুন:বহালের দাবিতে মানববন্ধন

ঈদগাঁওতে হাতির আক্রমণে নিহত কৃষক

পাইকগাছায় ‘বাংলাদেশ সাইক্লোন রিমাল ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট প্রকল্পে’র সমাপনী কর্মশালা 

নাটোরে কেজি দরে তরমুজ বিক্রি নিষেধ 

ডিমলায় জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

সুন্দরবনের খালে চলছে অবাধে পারশে পোনা নিধন; হুমকির মুখে প্রাকৃতিক ভারসাম্য 

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঈদগাঁও যুব ঐক্য পরিবারের শোক 

বোদায় যৌথবাহিনীর চেকপোস্ট, তল্লাশি

মোটরসাইকেল যোগে ছাগল চুরি; নড়াইলের দুই চোর যশোরে আটক 

ডি.ডি.আর.সি ও রাইট প্রতিবন্ধী সংগঠনের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণে ডা শাহাদাত হোসেন