বাংলাদেশ সকাল
রবিবার , ৯ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মোটরসাইকেল যোগে ছাগল চুরি; নড়াইলের দুই চোর যশোরে আটক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৯, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর:

মোটরসাইকেলে বিভিন্ন এলাকায় ঘুরে সুযোগ পেলেই ছাগল চুরি করত এক চক্র। অভিনব কৌশলে চুরি করতে গিয়ে যশোরের বাঘারপাড়ায় দুইজন ধরা পড়েছে। শনিবার উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্যা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার নালিয়া গ্রামের হাসান খানের ছেলে নিরব খান ও একই উপজেলার দরি মিঠাপুর গ্রামের মৃত বাকি বিল্লাহ শেখের ছেলে আকিদুল শেখ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৫টার দিকে প্লাটিনা মোটরসাইকেল (নড়াইল-হ-১২-৩৭৭৯) নিয়ে ছাগলসহ ভিটাবল্যা তিন রাস্তার মোড় অতিক্রম করছিল দুই যুবক। চোর সন্দেহে টহলরত ভিটাবল্যা ক্যাম্পের পুলিশ তাদের গতিরোধ করে। পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, বাঘারপাড়ার করিমপুর মাঠ থেকে ছাগলটি চুরি করে নিয়ে যাচ্ছিল। তারা মোটরসাইকেলে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে এবং সুযোগ পেলে ছাগল তুলে নিয়ে চলে যায় বলে জানায়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুইজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত