বাংলাদেশ সকাল
শনিবার , ৮ জুলাই ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চট্টগ্রামে চাঞ্চল্যকর আজাদ হত্যা ; জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৮, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ

আনিছুর রহমান, স্টাফ রিপোর্টার॥ চট্টগ্রামে চাঞ্চল্যকর আজাদ হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে আজাদের স্বজন ও স্থানীয়রা। একই সাথে হত্যায় জড়িত বাকিদেরও গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার (৭ জুলাই) জুমা নামাজের পর নগরীর নয়াবাজার বিশ্বরোড মোড়ে সড়ক অবরোধ করে এই বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। এসময় বিক্ষোভ কারিরা আজাদ হত্যায় জড়িতদের ফাঁসির দাবি এবং হত্যায় জড়িত পলাতক আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশ থেকে আজাদের স্বজনরা হত্যায় জড়িত পলাতক আসামিদের প্রশাসন এখনো কেন গ্রেফতার করছেনা এমন প্রশ্ন তুলেন। এছাড়াও হত্যায় জড়িতরা স্থানীয় কাউন্সিলর আব্দুস সবুর লিটনের ভাই খোকনের অনুসারী বলে দাবি করে তাকেও গ্রেফতারের দাবি জানান। পরে বিক্ষোভ মিছিলটি নয়াবাজার মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হত্যায় জড়িত ফয়সালের বাড়ির সামনে কিছুক্ষণ অবস্থান করে ফয়সালের ফাঁসির দাবি জানিয়ে পুনরায় নয়াবাজার এসে বিক্ষোভ মিছিল শেষ হয়।

উল্লেখ্য, মে মাসের ২৮ তারিখ ভোররাতে নগরীর পাহাড়তলী থানার হালিশহর নয়াবাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ছুরিকাঘাতে খুন হন স্থানীয় নৈশ প্রহরী আজাদুর রহমান আজাদ (৩০)। ঘটনার পর আজাদের স্ত্রী নাজমা আক্তার বাদি হয়ে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন। মামলায় ওসমান, রাজীব, রাজু ও ফয়সাল নামে চারজনের নাম উল্লেখ করা হয়। এছাড়া আরও তিন থেকে চারজন অজ্ঞাতনামা সন্ত্রাসী ঘটনায় জড়িত হিসেবে উল্লেখ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জে সরকারের জন্য বসে না থেকে রাস্তা সংস্কারে নেমে পড়লো যুবকরা

ফুলপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

লক্ষাধিক টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে প্রশংসায় আমতলীর ইউএনও আশরাফুল আলম 

মেহেরপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণ 

সাতক্ষীরার শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ে মশানিধনের ঔষধ স্প্রের পর অসুস্থ ৪ শিক্ষার্থী

সীতাকুণ্ডে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৪’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানবাধিকার ও রাজনীতিক মমতাজ আলোকে প্রবাস মেলার কপি উপহার 

চিঠি দিও

দেবহাটার ইছামতি নদীর পার্শ্ববর্তী খালের পাড় থেকে মৎস্যজীবির মরদেহ উদ্ধার

ঈদগাঁওতে গরু চোর সিন্ডিকেটের সদস্য আটক