বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটার ইছামতি নদীর পার্শ্ববর্তী খালের পাড় থেকে মৎস্যজীবির মরদেহ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন : সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী ইছামতি নদীর শাখা ভাতশালা-কোমপুর স্লুইস গেট সংলগ্ন এলাকা থেকে এক মৎস্যজীবির মৃতদেহ উদ্ধার করেছে দেবহাটা থানা পুলিশ। উদ্ধারকৃত মৎস্যজীবির নাম মনিরুল ইসলাম (৫২)।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর, ২৩ ইং) ভোরে পথচারীরা মরদেহটি দেখে জনপ্রতিনিধিদের খরব দেয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা মরদেহটি সনাক্ত করে। মৎস্য শিকারি মনিরুল দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আলাউদ্দীনের ছেলে বলে জানা গেছে।

পারুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা জানান, ভাতশালা-কোমরপুর স্লুইস গেট সংলগ্ন খালে মনিরুল ইসলাম প্রতিদিন মাছ ধরতে আসে। প্রতিদিনের ন্যায় বুধবার দুপুরের দিকে মাছ ধরতে এসে আর বাড়িতে ফিরিনি। ভোরে পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। পরে স্থানীয়রা মনিরুলকে শনাক্ত করলে তার পরিবারে খবর পাঠানো হয়। তিনি আরো জানান, যেখানে দেহটি পড়ে আছে তার পাশে খালে মাছ ধরা বঁড়শি পাতা এবং মাছের পাত্রটি রয়েছে। ধারণা করা হচ্ছে বাথরুম শেষে খাল থেকে পানি ব্যবহার করে ওঠার সময় স্ট্রোকজনিত কারনে রাস্তার পাশে অসুস্থ হয়ে পড়ে মারা যেতে পারেন। তবে তিনি বহুদিন ধরে অসুস্থ থাকায় ভারী কোন কাজ করতে পারেননা বলেও জানান ফরহাদ হোসেন হীরা।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার মৃতদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। এরপর মৃত্যুর সঠিক কারণ নির্নয় করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তবে ঐ ব্যক্তি ইতোপূর্বে আরো কয়েকবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিল বলে জানতে পেরেছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে মে দিবসের বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

কাশিয়ানীতে দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধধংস 

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ঘুষ কান্ডে গ্রেপ্তার তৃনমূল নেতা কুন্তল ঘোষ

জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযোজিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

মেহেরপুর পুলিশ সুপারের পিপিএম পদক লাভ

আশেকানে মূস্তফা (দ.) ঐক্য সংস্থার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন

ডুমুরিয়ায় নিসচা’র আয়োজনে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

বেড়ীবাঁধ না থাকায় ঈদগড়ে প্রায় ৫ শতাধিক পরিবার হুমকির মুখে

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের দুই  কন্যা শিশুসহ তিন জনের মৃত্যু

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা -CEHRLA এর যুগ্ন মহাসচিব নির্বাচিত হলেন সাংবাদিক রিয়াজ