বাংলাদেশ সকাল
বুধবার , ২৮ ডিসেম্বর ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চট্টগ্রাম উত্তরের জাসাস এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২২ ১:০৭ অপরাহ্ণ

কাইয়ুম চৌধুরী॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানান কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি, কাজী সাইফুল ইসলাম টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশ্রাফ উল্লাহ’র পরিচালনায় আজ ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) উদযাপিত হয়।

এ উপলক্ষে জাসাস চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে জাসাস উত্তর জেলার ব্যানারে নগরীর বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পণ, প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার,ফেস্টুন প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে নগরীর মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে বিপ্লবস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূরুল আমিন, চেয়ারম্যান,যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর, যুগ্ম আহবায়ক কাজী সালাহ উদ্দিন, উত্তর জেলা বিএনপির সদস্য জাকির হোসেন,চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সহ-সভাপতি আইয়ুব খান চৌধুরী, জাসাস সহ-সভাপতি মেশকাত হোসেন চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ নাসিম, সহ-সভাপতি মোহাম্মদ জসিম,জেলা বিএনপি সদস্য আজমত আলী বাহাদুর, নিজাম উদ্দিন নিহাদ, মো. খোরশেদ আলম, মোহাম্মদ শাহজাহান, হেলাল খান, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম সুমন, আবু দাউদ, জায়েদুল আলম ও ডা. নাছির প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকারের কোনো রকমের মূল্যবোধ নেই। আওয়ামী লীগ তো গণতন্ত্রই বিশ্বাসই করে না। আওয়ামী লীগ ও গণতন্ত্র একসাথে যায় না, কখনোই যায় না। ওদের যে রসায়ন তার মধ্যে গণতন্ত্র হয় না। ওদের ভাবটাই হচ্ছে যে, আমি ছাড়া আর কেউ নেই। আমি একমাত্র দেশকে নিয়ন্ত্রণ করবো, আমি দেশ চালাবো, আমি সব কিছু। সেজন্য এই অবস্থা থেকে মুক্ত হতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, পারস্পরিক সমস্যাগুলোকে দূর করতে হবে। আগামী দিনের আন্দোলনকে বেগবান করার জন্য এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। পরিশেষে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাইব মোরা গণতন্ত্রের গান দুঃশাসনের হবেই অবসান এই মন্ত্রে উজ্জীবিত হই।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে এসে হয়রানি থেকে মুক্তি পেতে ‘কক্স এক্সপ্রেস’ 

শেরপুরে নকলায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

মসজিদের স্বার্থে প্রাণি সম্পদের পুকুরের পাশে ওয়াল তুলেছি আমার জন্য নয়- ইউপি চেয়ারম্যান

বেওয়ারিশ রোগী ও পূর্নবাসন কেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্ভোধন

যশোরের অভয়নগরে আদালতে বিচারাধীন বিষয়ে সেনাবাহিনীর নগ্ন হস্তক্ষেপের অভিযোগ

মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ঈসমাইলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কনকনে শীতে অসহায় ঈদগাঁও’র বেদে পল্লী !

এমপি মনোনয়নের সমর্থন জানালেন আশির দশকের ছাত্র নেতারা

ভিডিপি দলনেতা, দলনেত্রীদের চাকরী স্থায়ী করণের এক দফা দাবীতে ঢাকা প্রেস ক্লাবের সম্মুখে মানববন্ধন

রামগড় তথ্য অফিসের আয়োজনে দুল্যাতলীতে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত