বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চন্দ্রপুরে ১৮শ মিটার কাঁচা রাস্তা দুর্ভোগের নাম, দ্রুত পাকা করার দাবি এলাকাবাসীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৭, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ

 

আল আমিন (বাবু), লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর ৩২ হাজারী আবু তালেবের বাড়ি থেকে লতাবর কদমতলা ব্রিজ পর্যন্ত প্রায় ১৮শ মিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ রাস্তা যা এখনও কাঁচা রয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ চলাচল করলেও বছরের পর বছর ধরে অবহেলিতই রয়ে গেছে এই রাস্তাটি। ফলে এলাকাবাসীকে প্রতিনিয়তই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করে। কাদা আর পানি জমে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে । এতে করে বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা রোগী পরিবহনেও মারাত্মক সমস্যায় পরে।

স্থানীয়দের অভিযোগ, “প্রতিদিন এই রাস্তা দিয়ে কষ্ট করে যাতায়াত করি। কতবার বলেছি, কিন্তু কেউ দেখেও না দেখার ভান করে। কিছুদিন আগে কিছু লোকজন এসে রাস্তাটি মাপামাপি করে যায় কিন্তু এখনো কোনো কাজ হচ্ছে না। তারা আরো বলেন বাচ্চারা স্কুলে যাওয়ার সময় কাদায় পড়ে যায়, আমরাও চলাফেরা করতে পারি না।”

জানা গেছে, ২০২২ সালে স্থানীয় সাবেক  সংসদ সদস্য  সাবেক সমাজকল্যাণ মন্ত্রী  নুরুজ্জামান আহমেদ  রাস্তাটি পাকাকরণে ১৮শ মিটার কাজের সুপারিশ করেন। তবে অজানা কারণে সেই প্রকল্পের বাস্তবায়ন দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। অথচ উপজেলা প্রকৌশলী দপ্তর থেকে জানানো হয়েছে, রাস্তাটি পাকাকরণে স্টিমেটসহ সকল প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ হলেও টেন্ডার না হওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না। সংশ্লিষ্ট দপ্তরের আশা, দ্রুত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজটি বাস্তবায়ন হবে।

অপরদিকে, স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এই রাস্তার পাকাকরণ কাজ শুরু করার জোর দাবি জানিয়েছেন। তারা বলেন, “আর দেরি নয়, এবার যেন বাস্তবেই কাজ শুরু হয়।” প্রয়োজনে দাবি আদায়ে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে রাস্তাটির দ্রুত উন্নয়ন কাজ শুরুর আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে যুবদলের সভাপতি পদপ্রার্থীরাব্বি চৌধুরীর বিরুদ্ধে গার্মেন্টস দখলের অভিযোগ 

ছাত্রদের উপর হামলার নেতৃত্বদানকারী রসিক এর ভ্যাট-ট্যাক্স শাখার কর্মকর্তা দূর্নীতিবাজ সুমনের খুঁটির জোর কোথায় !

সাতক্ষীরার পাটকেলঘাটায় কলেজ শিক্ষার্থীদের অভ্যন্তরীণ কোন্দলে খুন হল পিতা

বোদায় দ্বিতীয় পৌর পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তর

রাণীনগর প্রেস ক্লাবের কমিটি ঘোষনা; সভাপতি মিলন, সম্পাদক আহাদ

সিংড়ায় পল্লী নিবাস পরিদর্শনে জেলা প্রশাসক শামিম আহমেদ 

সিরাজগঞ্জের এনায়েতপুর ইউনিয়ন আ.লীগ কার্যালয় উদ্বোধনে মমিন মন্ডল এমপি

সেই নূরে আলম ‘হত্যাকাণ্ডের’ মাস পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি কেউ

সন্তানকে না পেয়ে বাবাকে রাস্তায় মারধরের অভিযোগ

১৪ ঘণ্টা লাশ জিম্মি রেখেছিল হাসপাতাল, ডিসি জাহিদুল ইসলামের হস্তক্ষেপে মুক্তি