বাংলাদেশ সকাল
শনিবার , ১২ এপ্রিল ২০২৫ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালকের রংপুরে মিতালী গনগ্রন্থাগার পরিদর্শন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১২, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ

 

রংপুর ব্যুরো:

রংপুর মহানগরীর মুন্সিপাড়ায় অবস্থিত মিতালী গনগ্রন্থাগার (রেজি:নং ১৭/১৪) পরিদর্শন করেছেন সংস্কৃতি মন্ত্রনালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক (যুগ্ম সচিব) আফসানা বেগম। এসময় তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক।

গতকাল ৮ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রংপুর মহানগরীর মুন্সি পাড়ায় মিতালী গনগ্রন্থাগার পরিদর্শনে এলে প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আশরাফ খান কিরণ তাঁকে স্বাগত জানান। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক (যুগ্ম সচিব) আফসানা বেগম, মিতালী গনগ্রন্থাগারের বিভিন্ন কার্যক্রম এর ফটো এ্যালবাম , নিউজ এ্যালবাম , স্বচিত্র প্রতিবেদন , বুক সেলফ , ১২শ বর্গফুটের পাঠকক্ষ , কনফারেন্স টেবিল-চেয়ার, কম্পিউটার প্রিন্টার , ল্যান্ড টেলিফোন, ইন্টারনেট ওয়াইফাই সংযোগ , সিসি টিভি স্বচক্ষে অবলোকন এবং কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন ।

এর আগে তিনি মিতালী গ্রুপের ১০ টি প্রতিষ্ঠান মিতালী সংঘ রেজিঃ নং ৭৬/৭৪ মিতালী গ্রন্থাগার রেজিঃ নং ১৭/১৪ মিতালী হ্যান্ডি ক্র্যাফটস ফ্যাশন রেজিঃ নং ৩০৫২/ ২১ মিতালী য্বু উন্নয়ন সংস্থা , মিতালী মহিলা উন্নয়ন সংস্থা, মিতালী হ্যান্ডি ক্র্যাফটস , মিতালী কো-অপারেটিভ ফাইন্যান্স, মিতালী ব্লাডব্যাংক ব্যাংক, মিতালী শিশু সুরক্ষা প্রকল্প , পার্বতীপুর খোলাহাটি মুক্তিযোদ্ধা স্মৃতি প্রতিবন্ধী স্কুল এর প্রধান শিক্ষক , সভাপতি , সম্পাদক ও পরিচালক গনের সাথে বৈঠকে মিলিত হন।

বৈঠকে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক (যুগ্ম সচিব) আফসানা বেগমকে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক তারেক বাপ্পী, মিতালী সংঘ কার্যকরী সভাপতি ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন আহমেদ মুরাদ সিনিয়র সহ সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ বাবু ও সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফ খান কিরণ সাংগঠনিক সম্পাদক সাবরিনা আক্তার সুপ্রা মিতালী গনগ্রন্থাগার সভাপতি সাংবাদিক কানিজ আফরিনা খানম কনা কোষাধ্যক্ষ সুফিয়া আক্তার স্মৃতি মিতালী হ্যান্ডি ক্র্যাফটস ফ্যাশন সভাপতি আফরোজা খাতুন কাজল মিতালী য্বু উন্নয়ন সংস্থার আহবায়ক শওকত হোসেন বিপু , মিতালী কো-অপারেটিভ ফাইন্যান্সের মিজানুর রহমান বিপ্লব, মিতালী ব্লাডব্যাংক সম্পাদক উম্মুল খায়ের ফাতেমা লিজা , মিতালী শিশু সুরক্ষা প্রকল্পের নির্বাহী পরিচালক চন্দনা আহমেদ, পার্বতীপুর খোলাহাটি মুক্তিযোদ্ধা স্মৃতি প্রতিবন্ধী স্কুল এর প্রধান শিক্ষক মিরাজ ই মোস্তফা।

এর আগে সংস্কৃতি মন্ত্রনালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক (যুগ্ম সচিব) আফসানা বেগম ও সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক কে মিতালী গ্রুপের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় । পরে তিনি মিতালী গনগ্রন্থাগার এর কার্যক্রমে সন্তোষ প্রকাশ ও উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করে গ্রন্থাগার এর পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরার দেবহাটায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

শৈলকুপায় ২৫ কৃষকের অন্তত ৪০ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দু্র্বৃত্তরা

বদলগাছী ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে আন্তর্জাতিক যাদুঘর দিবস পালিত

লাইফ ভেরিফিকেশন উদ্বোধন হল ধামইরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগীদের 

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৬৩২, আহত ৩২৯

বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার

ভূরুঙ্গামারীতে জমির বিরোধ নিয়ে সুপারি গাছ ও কলাগাছ কেটে ফেলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে 

জলঢাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাঁই

ঈদগড়ে স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা

শিবপুরে গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের