বাংলাদেশ সকাল
শনিবার , ৬ জুলাই ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শৈলকুপায় ২৫ কৃষকের অন্তত ৪০ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দু্র্বৃত্তরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৬, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে ২৫ কৃষকের ৪০ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বত্তরা। শুক্রবার রাতে উপজেলার যোগীপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুল হান্নানের সমর্থকদের সাথে রইচ উদ্দিন কমান্ডারের সমর্থকদের বিরোধ চলে আসছিলো। গত উপজেলা নির্বাচনের পর থেকেই উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিলো। শুক্রবার রাতে আব্দুল হান্নানের সমর্থকদের ফসল কেটে দেয় দুর্বৃত্তরা।

ওই গ্রামের কৃষক শাহীন আলম জানান, সকালে মাঠে এসে দেখি আমার দেড় বিঘা জমির কলাগাছ কে বা কারা কেটে দিয়েছে। দুই দিন আগেও আমি আমার জমিতে সার দিয়েছি। কিছুদিন পরেই কলা গাছে কাদি আসা শুরু হতো। কিন্তু আমার গাছগুলো কেটে দিয়েছে। আমি তো সর্বশান্ত হয়ে গেছি।

একই গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, আমাদের মাঠে অন্তত ২৫ জন কৃষকের জমির ফসল নষ্ট করে দিয়েছে। এই গ্রামে আমাদের সামাজিক দ্বন্দ আছে। সেই দ্বন্দে¦র কারণেই আমাদের ফসলের ক্ষতি করা হয়েছে। আমরা এর বিচার চাই।

কৃষক কামরুল ইসলাম বলেন, আমাদের এত বড় ক্ষতি করেছে যা পুরণ হবে না। রইচ কমান্ডার আর মতিয়ারের লোকজন আমাদের এই ফসল নস্ট করে দিয়েছে। আমাদের সাথে শত্রুতা থাকতে পারে। তাই বলে আমাদের ফসল নষ্ট করবে। আমরা এর উপযুক্ত শাস্তি দাবী করছি।

এ ব্যাপারে ঝিনাইদহ শৈলকুপা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পর আমরা সেখানে অফিসার পাঠিয়েছিলাম। প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছে সামাজিক দ্বন্দ্বের কারণে এই ফসলহানি করা হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় এমপি এনামুল হকের প্রচেষ্টায় বদলে গেল মাধাইমুড়ি গ্রামের রাস্তা

ফুলপুরে উপজেলা প্রশাসন ও তাক্ওয়া অসহায় সেবা সংস্থার পক্ষ হতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পাইকগাছায় তারুন্যের উৎসবে ফুটবল টুর্নামেন্ট  

অনলাইন প্রতারণার নতুন ফাঁদ; নিঃস্ব হচ্ছেন অনেকেই 

বাগমারার আউচপাড়া ইউনিয়নে নৌকার মাঝি অধ্যক্ষ আবুল কালামের গণসংযোগ

নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণের দায়ে গ্রেফতার ৫

আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে : ডা. শাহাদাত

ডুমুরিয়া প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক উদয় চক্রবর্তীর পরলোক গমন

আমতলীতে ৭৩২০ প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ বিতরন

ফুলপুরে মালিকের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন