বাংলাদেশ সকাল
বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্তের প্রত্যাশা, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে -প্রধান উপদেষ্টা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ :

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন।

আজ বুধবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত কমিশনের সদস্যরা তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করা করেন।

কমিশন প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান বলেন, ‘আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। যেহেতু ১৬ বছর আগের ঘটনা তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি।’

‘আমরা কারাগারে থাকা কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি। তদন্তের জন্য যোগাযোগ করা প্রয়োজন এমন ২৩ জন বিদেশে অবস্থান করছেন। তার মধ্যে ৮ জন সাক্ষাৎকার দেওয়ার জন‍্য যোগাযোগ করেছেন,’ বলেন তিনি।

কমিশন প্রধান আরও বলেন, ‘আমরা হত্যাকাণ্ড ও নির্যাতনের প্যাটার্নটা নিয়ে তদন্ত করছি। ডিজিকে হত্যার পর বাকিদের হত্যা করা হয়েছিল। এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিকল্পনা ছাড়া এমন হত্যাকাণ্ড হতে পারে না।’

‘এটা যেন একটা পলাশীর পুনরাবৃত্তি। এটার শেকড় আমাদের খুঁজে বের করতে হবে,’ বলেন তিনি।

কমিশনের সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, ‘এমন জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় একজন কর্মকর্তা/কর্মচারীকেও সরানো হয়নি। কাউকে দায়ী করা হয়নি। এটি গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী এবং রাজনৈতিক ব্যর্থতা।’

তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘নৃশংসভাবে নিজেদের অফিসারদেরই তারা মেরেছিল। মসৃণভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।’

পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা সবাই উত্তর খুঁজছি। কমিশনকে এ ঘটনা তদন্তে সফল হতেই হবে। এ রহস্য উদঘাটন করতেই হবে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্য বিগ্রেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ড. এম আকবর আলী, মো. শরীফুল ইসলাম, শাহনেওয়াজ খান চন্দন, এ টি কে এম ইকবাল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিয়ানীতে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

বরগুনা ও আমতলীতে লঞ্চ-বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান

আমতলীতে পূর্ব শত্রুতার জেরে ঘরে আগুন এবং স্বর্ণালংকার লুট

ডিমলায় ঝড়ো হাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি

রাণীশংকৈলে নিয়ন্ত্রণ হাড়িয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল দলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে বিশাল রোড শো

জয়পুরহাটে বিদ্যুতের প্রিপেইড মিটারে রিচার্জ করা নিয়ে গ্রাহকদের ভোগান্তি

ডুমুরিয়ায় নিসচা’র আয়োজনে নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে ক্যাম্পেইন

কনকনে শীতে অসহায় ঈদগাঁও’র বেদে পল্লী !

চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষক সমাবেশ : আবারও কান্ডজ্ঞানহীন সময় ও স্থান নির্বাচন