বাংলাদেশ সকাল
শনিবার , ৮ জুন ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝাড়ুদার দিয়ে সন্তান প্রসবের অভিযোগ; নবজাতকের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৮, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদীতে জমজম স্পেশালাইজড হাসপাতালে জিমু (১৮) নামে এক প্রসূতিকে ঝাড়ুদার দিয়ে প্রসব করানোর ঘটনায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

গত ৮ জুন মধ্যরাতে এ ঘটনা ঘটে। প্রসূতি জিমু লালপুর উপজেলার মাঝগ্রাম এলাকার সাইদুর রহমানের স্ত্রী। এঘটনায় শনিবার (৮ জুন) সাইদুর রহমান ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাইদুর রহমান জানান, আমার গর্ভবতি স্ত্রীকে গত ৬ জুন জমজম হাসপাতালে এনে ডাঃ নাফিসা কবীরকে দেখানো হয়। তিনি ইসিজি, আলট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা করে জানান সব স্বাভাবিক রয়েছে। ৮ জুন রাতে জিমুর প্রসব বেদনা শুরু হলে রাত ১ টায় জমজম হাসপাতালে ভর্তি করি। ডাঃ নাফিসা আবারও পরীক্ষা- নিরিক্ষা করে বলেন, সব স্বাভাবিক আছে ২ ঘন্টার মধ্যে স্বাভাবিক ডেলিভারির সম্ভাবনা আছে। এরপর তিনি বাড়ী চলে যান। রাত ৩ টার দিকে প্রসূতির তীব্র ব্যাথা শুরু হলে ডেলিভারীর জন্য ওটিতে নিয়ে যাওয়া হয়। এ সময় ডাঃ নাফিসা হাসপাতালে না আসায় নার্স ও ঝাড়ুদাররা ডেলীভারী করান। এর কিছুক্ষণ পর আমাকে বলা হয় মৃত সন্তান প্রসব হয়েছে। পরে ডাঃ নাফিসা কবীর এসে একই কথা বলেন। তিনি আরও বলেন, প্রসূতির অবস্থা আশংকাজনক। প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে ।

এ ব্যাপারে হাসপাতালটির মালিক ডাঃ নাফিসা কবীরকে মুঠোফোনে প্রশ্ন করা হলে তিনি ঝাড়ুদার দিয়ে প্রসবের কথা অস্বীকার করে বলেন, এঘটনা ম্যানেজ করে নিলে ভালো হয়। পুলিশ প্রসাশনের কাছে বক্তব্য দিয়েছি তাই আর কোন কথা বলতে চাই না।

এ ঘটনায় সাইদুর রহমান বাদী হয়ে ডাঃ নাফিসা কবির, ঝাড়ুদার ও আয়া পারুল, সাথী ও রাসেলের নাম উল্লেখ করে ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি)রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় মাদ্রাসা পড়ুয়া স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেফতার 

পুলিশ সুপারের সাথে নড়াইল মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়, শুভেচ্ছা ও সম্মাননা প্রদান

বাগমারায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ইঞ্জিঃ এনামুল হকের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ 

রাণীশংকৈলে ৫ দিন পর মানসিক প্রতিবন্ধীর অর্ধ গলিত লাশ ভূট্টাক্ষেত থেকে উদ্ধার 

০৯নং সোনারায় ইউনিয়নে সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত 

রাণীশংকৈলে পৌরশহরের রাস্তার দু’ধারে ময়লা আবর্জনার স্তুপ, দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী

ঈশ্বরদীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ৮০০ পিছ ইয়াবাসহ আটক

জগন্নাথপুরের নলজুর নদীর বেইলী ব্রীজটি এখন মরন ফাঁদ; ভারী যানচলাচলে ব্যবস্থা নিচ্ছেনা কৃর্তপক্ষ

দেবহাটার পথসভায় অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি 

বদলগাছীতে বিষাক্ত ‘গ‍্যাস টাবলেট’ খেয়ে মাদক ব‍্যবসায়ীর মৃত্যু