এনামুল কবির এনাম বদলগাছী উপজেলা প্রতিনিধি॥ নওগাঁর বদলগাছীতে ইদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আলোচিত মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ (চিন্মা) মৃত্যু হয়েছে। নিহত আব্দুল হামিদ চিন্মা (৬৬)বদলগাছী উপজেলার মথরাপুর ইউপির জাবারিপুর গ্রামের মৃত কোমর উদ্দিনের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত ৯টায় পারিবারিক সমস্যার জের ধরে আব্দুল হামিদ চিন্মা (৬৬) বাড়ীর সানসেটে রাখা ইদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরলে বাড়ীর লোকজন সাথে সাথে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করে।
রোগীর অবস্থা আশাংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রোগীকে নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে রাত ১১টা ৪০মিনিটে বালুভরা ইউপির খলসি বাজারে মৃত্যু বরণ করে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় ইকটি ইউডি মামলা হয়েছে। স্থানীয়রা জানান, মৃত আব্দুল হামিদ চিন্মা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী ছিল, সে অনেক বার জেলও খেটেছে। সে পারিবারিক কলহের কারনে আত্মহত্যা করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জাবারীপুর গ্রামের একজন বলেন, একজন মাদক কারবারির মৃত্যুর খবরে অনেকেই খুশি। এ ব্যপারে বদলগাছী অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল হামিদ চিন্মা একজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী ছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যপারে থানায় একটি ইউডি মামলা ও করা হয়েছে।




















