বাংলাদেশ সকাল
শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিকরগাছায় প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ

 

যশোর অফিস : যশোরের ঝিকরগাছা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক আরজু খাতুনের বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ উঠেছে।

জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতায় তিনি চাকরির ৩৭ বছরের মধ্যে ৩৫ বছর ধরেই রয়েছেন ঝিকরগাছা উপজেলায়। এই সুবাদে হয়ে উঠেছেন আরও বেপরোয়া।

শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষা অফিসে বিভিন্ন বিল, ভাউচার, কাগজপত্র জমা দিতে গেলে তার নিজের মতো না হলে সেগুলো জমা না নিয়ে অসদাচরণ করেন। তার বিরুদ্ধে একাধিকবার লিখিত অভিযোগ জানানো হলেও অদৃশ্য কারণে সেগুলো আমলে নেওয়া হয়নি।

অভিযোগ রয়েছে, গত বছর দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় ২২ দিন হাজতবাস করলেও এ তথ্য গোপন করে ফের কর্মস্থলে যোগ দেন তিনি। এ ব্যাপারে বিভাগীয় মামলা হলেও কারাগারে অবস্থান নিয়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

২০১২-১৩ সালে মনিরামপুর উপজেলার শিক্ষা অফিসের সহকর্মীরা অনিয়ম, হয়রানি ও অসদাচরণের জন্য তার বিরুদ্ধে মহাপরিচালক বরাবর অভিযোগ করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। মামলার রায়ে বাৎসরিক বর্ধিত বেতন দুই বছরের জন্য স্থগিত করা হয়।

আরজু খাতুনের বিরুদ্ধে গত জুলাই মাসে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে বদলিসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপি জমা দিয়েছেন উপজেলার বেশ কয়েকজন শিক্ষক।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আরজু খাতুন বলেন, আমি কারও সঙ্গে দুর্ব্যবহার করিনি। আমার অফিস দুর্নীতি মুক্ত।

এ ব্যাপারে ঝিকরগাছা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস বলেন, তার বিরুদ্ধে খারাপ ব্যবহার করার অভিযোগ আছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমি যোগদান করার আগে তিনি কিছুদিন জেল হাজাতেও ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় তারুন্যের উৎসবে ফুটবল টুর্নামেন্ট  

কুড়িগ্রাম ব্যটালিয়ন (২২ বিজিবি) এর জনসচেতনামুলক আলোচনা সভা

সাপাহারে ভাই ভাই এন্টারপ্রাইজের বাৎসরিক মিলনমেলা 

২০২৩ সালে সড়ক, রেল ও নৌপথে ৬৯২৯টি দূর্ঘটনায় নিহত ৮৫০৫, আহত ১০৯৯৯ : যাত্রী কল্যাণ সমিতি

নাটোরে ফিলিং স্টেশনে দাঁড়ানো বাসে আগুন 

ঝিনাইদহে প্রাইভেটকার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১

শেরে বাংলা গোল্ডেন এ্যাওর্য়াড সম্মানে ভূষিত হলেন প্যানেল চেয়ারম্যান ডাঃ মোঃ এজাজ

কাশিয়ানীতে অবসর প্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতি

জাদুকাটা এখন হয়ে গেছে গলার কাঁটা

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২ নারী সহ ৩ জনের মৃত্যু; এলাকায় শোকের ছায়া