বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডাসারে ইউপি সদস্যর সম্মানি টাকায় হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ

রতন দে, মাদারীপুর প্রতিনিধি॥ মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের অসহায়, হত দরিদ্রদের ও শীতার্তদে মাঝে কম্বল বিতরন করা হয়েছে। আজ সকালে স্থানীয় ইউপি সদস্যর নিজ বাড়িতে বসে এ সমস্ত কম্বল বিতরন করেন।

জানা যায়, মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়াডের্র সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও (প্যানেল চেয়ারম্যান) মোসাঃ শিলা আজাদ, সরকার থেকে পাওয়া তার নিজ সম্মানি টাকায় কম্বল ক্রয় করে ৭,৮ ও ৯ ওয়ার্ডের শীতার্ত ও অসহায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরন করেন। আজ সকালে কাঠেরপোল বাজার সংলগ্ন তার নিজ বাড়িতে বসে এসমস্ত শীতবস্ত্র বিতরন করেন। তিনি ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ এর সহধর্মিণী।

এ সময় মোসাঃ শিলা আজাদ বলেন, ইউনিয়ন পরিষদ থেকে যে কটি কম্বল বরাদ্দ পেয়েছি, তা সবই অসহায় এর মাঝে বিতরন করে বাড়ি আসছি। ওই দিনই রাতে দুটি চোখ অন্ধ এক মহিলা অন্য লোকের সহায়তায় কম্বলের জন্য আমার বাড়িতে আসে। আমি তাকে একটি কম্বল দিতে পারিনি। তখনই সিদ্ধান্ত নেই, এই শীতে সরকারের থেকে পাওয়া আমার সম্মানি টাকায় কম্বল ক্রয় করে বিতরন করব। আর ক্রয় করে আমি প্রথমেই সেই অন্ধ মহিলার বাড়িতে গিয়ে কম্বল দিয়ে আসছি।

আমরা যারা স্থানীয় জন প্রতিনিধি, সমাজ সেবক এবং আর্থিক ভাবে সমাজে একটু ভাল আছি, তাদের প্রত্যোকের উচিত এলাকার অসহায়ও হতদরিদ্রদের পাশে দাড়ানো। আমার কাছে একটি মাত্র কম্বল কিছুই নয় কিন্তু ওই অসহায় পরিবারটির কাছে অনেক বড় ব্যাপার। আসুন আমরা সকলে মিলে, তাদের পাশে দাঁড়ায়, যারা আমাদের সমাজে অসহায় ও হত দরিদ্র।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে রমযান মাসে টিসিবি পণ্যে স্বস্তি ফিরেছে নিম্ম আয়ের

বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটি’র আশরাফপুর  কবরস্থানে বৃক্ষরোপণ

দীর্ঘবছর পর ঈদগাঁওতে প্রকাশ্য রাজনীতি শুরু করলো জামায়াত

ফুলপুরে ৩৩’তম আন্তর্জাতিক ও ২৬’তম প্রতিবন্ধী দিবসের আলোচনা সভা ও র‌্যালি 

পাইকগাছায় মৎস্য সম্পদ উন্নয়নে সংগঠনের প্রয়োজনীয়তা শীর্ষক কর্মশালা

শিবপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন 

নৈরাজ্য প্রতিরোধে মাঠে জামালপুর পৌর আ.লীগ

সাত দুধের বাচ্চা রেখে নিখোঁজ বিড়াল; শহর জুড়ে মাইকিং

কোটচাঁদপুর আবাসিক প্রকৌশলী কর্তৃক পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই: শিক্ষা উপদেষ্টা