বাংলাদেশ সকাল
শুক্রবার , ২০ জানুয়ারি ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডাসারে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ

রতন দে,মাদারীপুর প্রতিনিধি॥ গত ২৯ ডিসেম্বর ২০২২ ইং তারিখে ডাসার উপজেলার পূর্ব ডাসারে মালিকানাধীন জায়গায় একটি সেপটিক ট্যাংকি ভাঙ্গার জন্য কারণ জানতে চেয়ে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে ১৪ জানুয়ারি ২০২৩ ডাসার উপজেলার ইউএনও সহ মোট ৭ জনের বিরুদ্ধে একটি উকিল নোটিশ প্রদান করে।

নোটিশপ্রাপ্তরা হলেন- ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন, ডাসার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সজীব মাতুব্বর,পূর্ব ডাসার গ্রামের সৈয়দ আজাদ আলী, সৈয়দ কাওসার হোসেন, সৈয়দ আখতার হোসেন, সৈয়দ আউয়াল হোসেন ও সালেহা বেগম।

মালিকানাধীন জায়গায় সেপটিক ট্যাংকি ভাঙ্গার সংবাদ প্রকাশের জন্য মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকগণ হাজির হন।তাঁদের সাথে ডাসার উপজেলার জাতীয় দৈনিক অধিকার পত্রিকার প্রতিনিধি ডাসার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শাহরিয়ার তুহিন উপস্থিত ছিলেন। এরই জেরে আজ সকালে নোটিশ প্রাপ্তদের মধ্যে সৈয়দ কাওসার, সৈয়দ আকতার, সৈয়দ আউয়াল সাংবাদিক মোঃ শাহরিয়ার তুহিনের মামাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধর করে এবং বলে তুই তোর ভাগিনা কে দিয়ে সাংবাদিক এনে এসব করিয়েছিস তোর ভাগিনাকেও মেরে ফেলবো।

পরে মোঃ শাহরিয়ার তুহিন তাঁর মামাকে মারধরের কারণ জানতে গেলে সৈয়দ কাওসার, সৈয়দ আকতার বলে টার্গেট তো তুই। তুই মাদারীপুর থেকে সাংবাদিক এনে আমাদের নামে সংবাদ প্রকাশ করাইছোস তোরে দেখে নেবো।

এ বিষয়ে সাংবাদিক মোঃ শাহরিয়ার তুহিন বলেন, আমি আমার মামাকে মারধরের কারণ জানতে গেলে কাওসার আকতার ওরা বলে তোর মামাকে তো মারছি মারছিই কিন্তু টার্গেট তো তুই, তুই কিসের সাংবাদিক তোর খবর আছে তোরে মেরে গুম করে ফেলবো কারণ তুই কেনো আমাদের নামে সংবাদ প্রকাশ করছোস।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান বলেন, সাংবাদিককে প্রাণ নাশের প্রসঙ্গে থানায় একটি জি.ডি হয়েছে। আমরা তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেবো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের ডাটাবেইজ তৈরির কাজ করছে : শেরপুরে বিচারপতি মো. নিজামুল হক নাসিম

মানব সেবায় অকুতোভয় আব্দুল মতিন চেয়ারম্যান

তরুণরাই পারে দেশ বদলাতে: সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন

বাগমারায় আবারও স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের নির্বাচনী অফিসে ভাংচুর 

দেবহাটায় আ.লীগ নেতার বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি; স্বর্নালঙ্কার, বন্দুক ও মোটরসাইকেল লুট

আবারও যশোর বাহাদুরপুরের ঐতিহ্যবাহী মেঘদূত ক্লাবের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরণ  

রাণীশংকৈলে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

দেবহাটায় ফুটবল মাঠে পানি দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি চেয়ারম্যান সহ আহত-৫

বাগমারায় তিন প্যাকেজে পাঁচটি রাস্তা এইচবিবিকরণ কাজের লটারী অনুষ্ঠিত

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সামরিক প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর