বাংলাদেশ সকাল
শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারায় আবারও স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের নির্বাচনী অফিসে ভাংচুর 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৩ ১১:৩৬ পূর্বাহ্ণ

 

বাগমারা প্রতিনিধি: রাজশাহী-৪ বাগমারা আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এনামুল হকের নির্বাচনি অফিস ভাংচুর ও বিভিন্ন স্থানের পোস্টার ছিঁড়েছে করেছে দুর্বৃত্তরা।

উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের একডালা সমষপাড়া ওয়ার্ডের কাঁচি মার্কার একমাত্র নির্বাচনি অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত রাতে কে ইউনিয়নের বিভিন্ন স্থানের স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের পোস্টার ও একডালা সমষপাড়া ওয়ার্ডের নির্বাচনি অফিস ভাঙার ঘটনা ঘটে।

গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম বলেন,গতকাল আমার ইউনিয়নের কাঁচি প্রতিকের পোস্টার লাগানোর সময় চেয়ারম্যান আলমগীর সরকারের নেতৃত্বে হামলা চালিয়ে এমপির ব্যক্তিগত সহকারি সহ ৪জন কে আহত করে এবং তারাই রাতের আঁধারে অফিস ভাংচুর ও বিভিন্ন স্থানে পোস্টার ছিঁড়ে।

নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত না হলে আমরা রাজপথে নেমে আন্দোলনে নামাবো।

রাজশাহী-৪ বাগমারা আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এনামুল হক এমপি বলেন,নৌকার নেতাকর্মীরা রাতের আঁধারে এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে।নৌকার মনোনয়ন পাওয়ার পর থেকে আবুল কালাম আজাদ ও তার অনুসারিরা একের পর এক অফিস ভাংচুর করছে ও আমার পোস্টার ছিঁড়ে ফেলেছে।

তিনি আরও বলেন,শুধু তাই নয় বাড়ি বাড়ি গিয়ে আমার নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরিবিন্দ সরকার বলেন,ঘটনা জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফুলপুর উপজেলা প্রশাসন আয়োজিত দুইদিনব্যাপী বাংলা নববর্ষ-১৪৩২ এর প্রথম দিন উদযাপিত 

ঝিনাইদহে ট্রাক চাপায় কিশোর নিহত

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে মোবাইল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে  ২ ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র হ’ ত্যা মামলায় গ্রেপ্তার ১

যশোরে রেড ক্রিসেন্টের কর্মশালা

বিএমএসএস রাজশাহী বিভাগের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাণীনগরে অটোরিকসার ধাক্কায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী নিহত

স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

নবীগঞ্জে ছিনতাইকৃত টমটমসহ সাত ছিনতাইকারী ও শায়েস্তাগঞ্জে পরোয়ানাভূক্ত পাঁচ আসামী গ্রেফতার