বাংলাদেশ সকাল
বুধবার , ১৮ জানুয়ারি ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডিজিটাল গরু চোর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ

সীতাকুণ্ড প্রতিনিধি॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইবেট কারে পুলিশের নেইম-প্লেট লাগিয়ে মুরাদপুর গ্রামে প্রবেশ করে একটি গরু কারে কারের ভিতর করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে প্রাইভেট কার সহ আটক হয়েছে দুই চোর।

এলাকাবাসী দুই গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের বাংলাবাজার গ্রামের আলমের গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় একটি প্রাইভেট কার ও একটি গরু জব্দ করা হয়।

বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আটককৃত হলো- পূর্ব মুরাদপুর এলাকার শম্ভু কুমার নাথের ছেলে শাওন (২২) ও উত্তর মুরাদপুর তেলিপাড়ার নুরুল হুদার ছেলে আমির হোসেন ( ১৯) ।

আটককৃতদের কে পুলিশে সোপর্দ করলে পুলিশ গরু চুরির মামলা দায়ের করে কোর্টে প্রেরন করে রিমান্ড চাইবেন বলে সীতাকুন্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান।

উল্লেখ, ইতিপূর্বে সীতাকুন্ডের বিভিন্নস্হানে বেশ কিছু গরু চুরি হয়েছে,বাড়বকুন্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্যাহর তিনটি, বাড়বকুণ্ড রঙ্গিপাড়া মহিলা মেম্বারের দুইটি, নতুনপাড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধি সাহাবুদ্দিনের বিশাল বড় একটি সহ অনেক গরু চুরি হয়। চোর ধরতে না পারায় কেউ মামলা করে বাড়তি ঝামেলায় পড়বে বলে মামলা করেনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ