বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০২২ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডুমরিয়া শরাফপুরে দা’র কোপে প্রবাসীর স্ত্রী জখম 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ

রাশিদুজ্জামান সরদার, ডুমুরিয়া খুলনা॥ ডুমুরিয়ায় প্রতিপক্ষের দা’র কোপে রক্তাক্ত জখম হয়েছে খাদিজা আকতার শোভা নামের এক প্রবাসীর স্ত্রী। আহত গৃহবধূ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।ডুমুরিয়া উপজেলার শরাফপুর গোলদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং ২ জনকে আটক করেছে পুলিশ।

আহতের পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শরাফপুর গোলদারপাড়া এলাকার শামীম গোলদারের একই এলাকার প্রতিপক্ষ অহিদ গোলদারের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন সকালে শামীমের মেঝ ভাই প্রবাসী হালিম গোলদারের স্ত্রী শোভা প্রতিপক্ষের বাড়ির সামনে দিয়ে নিজ মৎস্য ঘেরে যাওয়ার সময় তাকে টেনে হিঁচড়ে বাড়ির মধ্যে নিয়ে দা দিয়ে মাথা লক্ষ্য করে কোপ মারে। এতে সে রক্তাক্ত জখম হয়। এরপর অহিদ গোলদার, রমজান শেখসহ ৪/৫ জন তাকে বেপরোয়া মারপিট করে এবং সোনার গহনা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় আহতের দেবর শামীম গোলদার বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আসামি অহিদ গোলদার ও রমজান শেখকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু

রাণীনগরে প্রশিকার গাছের চারা বিতরণ

চৌফলদন্ডীতে ছিনতাইয়ের পর হাত-পা বেঁধে যুবককে ফেলে গেল দুর্বৃত্তরা

পাইকগাছায় ব্রীজ নির্মাণ কাজ দুই বছর পূর্বে শেষ হলেও সংযোগ সড়ক ভূমিদস্যুদের কবলে থাকায় মিলছেনা সুফল

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দৈনিক সূর্যোদয়ের ব্যবস্থাপনা সম্পাদক ও বিশেষ প্রতিনিধি

কিশোরী ধর্ষক আপন চাচাত ভাইকে গ্রেফতার করল পিবিআই যশোর

জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা : সিরাজুল হক মঞ্জু

নওগাঁ-৬ আসনের মনোনয়ন উত্তোলন করলেন বীর মুক্তিযোদ্ধা নওশের আলী

জি পি এইচ ইস্পাত কারখানায় লিফ্ট ছিড়ে দুই শ্রমিকের মৃত্যু

রাণীশংকৈলে কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার