বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৯ জানুয়ারি ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তাহিরপুরে পি আইসি কমিটি গঠনের ১৭ দিন পরেও দুটি বাঁধে এক কোদাল মাটি পড়েনি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৪ ১১:৫৩ অপরাহ্ণ

 

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মহালিয়া হাওরে পি আইসি কমিটি গঠনের ১৭ দিন পেরিয়ে গেলেও আজ পর্যন্ত দুটি বাঁধে এক কোদাল মাঠির কাজ ও হয়নি।

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায় মহালিয়া হাওরের ৫৭ নম্বর পি আইসি এবং ৫৮ নম্বর পি আইসি হাওর রক্ষা বেরি বাধের কাজ পেলেও তারা এখন পর্যন্ত বাঁধের কাজ ধরেননি।

উল্লেখ্য পি আইসি কমিটি গঠনে অনেক অনিয়ম এবং প্রকৃত কৃষককে বাদ দিয়ে তাদের পছন্দের লোক দিয়ে কমিটি গঠন, এক এলাকার লোকজনকে দিয়ে অন্য এলাকায় পি আইসি কমিটি গঠন করা হয়েছে যাহা নীতিমালা পরিপন্থী।

১৫ ডিসেম্বরের মধ্যে বাঁধের কাজ শুরু করে ২৮ফেব্রুয়ারি মধ্যে বাঁধের কাজ শেষ করার কথা রয়েছে। অথচ এই পর্যন্ত মাত্র হাতেগুনা কয়েকটি পি আইসি বাধের কাজ শুরু করলেও অধিকাংশ বাধের কাজ শুরু হয়নি।কৃষকেরা তাদের কষ্টার্জিত বোরো ফসল নিয়ে শঙ্কায় রয়েছেন।

মহালিয়া হাওর পারের কৃষক ফজলুল হক বলেন আমাদের একমাত্র বোরো ফসল যার উপর নির্ভর করে আমাদের জীবন চলে।প্রতি বছর এই সময়ের আগে আমাদের বেরি বাধের অধিকাংশ কাজ শেষ হয়ে যায় কিন্তুু এই বৎসর এখন পর্যন্ত বাঁধে এক কোদাল মাঠিও পরেনি কৃষকরা দুশ্চিন্তায় দিন পার করছেন, আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অনতিবিলম্বে বাঁধের কাজ শুরু করেন নতুবা কৃষকরা আন্দোলন শুরু করবে তখন পালাবার পথ থাকবেনা।

৫৮ নাম্বার পি আইসি কমিটির সভাপতি হাবুল মিয়া বলেন,মাটি কাটার মেশিন এখনো আসেনি,মেশিন আসলে কাজ শুরু করবো।

উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর বলেন, এই বৎসর প্রশাসনের লোকজন পি আইসি কমিটি গঠন করেছে, তারা মনিটরিং কমিটির কোন সদস্যকে অবগত করেনি কিংবা পরামর্শ নেয়নি। আমাদের একমাত্র বোরো ফসল কারো অনিয়ম দুর্নীতির কারনে কিংবা অবহেলার কারনে বাঁধের কোন ধরনের ক্ষতি হলে এর দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে বহন করতে হবে।

উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব মনির হোসেনের ব্যাবহিত মোবাইল নাম্বারে বিকাল ৬ টা ২২ মিনিট 01754275053 যোগাযোগ করলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তিনমাস ধরে আত্মগোপনে আমতলীর প্রধান শিক্ষক!

বাঁশখালীতে (চক্ষু) ভিশন সেন্টার ও দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঈদগাঁও যুব ঐক্য পরিবার কর্তৃক তৃতীয় পর্যায়ে ফলজ গাছের চারা বিতরণ 

৫৩’তম বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ) বাংলাদেশে

মকবুল আলী উচ্চ বিদ্যালয়ে স্কুলড্রেস বিরতরণ

রামগড়ে রাতের আধাঁরে কৃষি জমি থেকে মাটি কাটা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের হানা : দুই লক্ষ টাকা জরিমানা

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

বিএমএসএস’র সহযোদ্ধার অসুস্থ মায়ের পাশে সভাপতি জুয়েল আহমেদ

মেহেরপুর আওয়ামী লীগের শান্তিপূর্ণ মহাসমাবেশ

জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে ৭৪৮ লিটার দেশীয় মদ উদ্ধার, আটক ২