বাংলাদেশ সকাল
বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তাহিরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২২ ৭:৪০ অপরাহ্ণ

তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি॥ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি।

সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক এমএ রাজ্জাক, শওকত হাসান, রাহাত হাসান মুন্না, মনিরাজ শাহ, শংকর চন্দ, সাকিল হাসান, উজ্জল, সাগর খান সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার সু্প্রভাত চাকমা বলেন, তাহিরপুরে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানের কারনে এ উপজেলা দেশব্যাপী বিখ্যাত। এ উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি। সরকারি নিয়ম-নীতির মধ্যে তাহিরপুরে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমার উপজেলায় দেশের প্রচলিত আইনের বিরোধী কোন কাজে ছাড় দেয়া হবেনা। বিশেষ করে মাদক, ফসলি জমির বাঁধ নির্মান, বাল্যবিবাহ, দ্রব্যমুল্যর সিন্ডিকেট ইত্যাদি বিষয়ে জিরো টলারেন্সে অবস্থান করা হবে। তিনি আরও বলেন, কোথাও অপরাধ হচ্ছে এমন তথ্য পেলে অবশ্যই ব্যবস্থা নেব।তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

একুশে পদক প্রাপ্ত অধ্যাপক ড.জিনবোধি মহাস্থবিরের উপর হামলায় তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী ডব্লিউএফবিবি’র

কাপাসিয়ায় জন্ম নিবন্ধনের অভাবে কয়েকশত শিক্ষার্থীর ভর্তি অনিশ্চিত; ভোগান্তি চরমে

ঈদ উল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে 

হাতিয়ায় সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসা উদ্বোধন ও নবপাঠদান

বিমানের টিকেটের দাম কমানোর দাবী জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে

রাণীশংকৈলে যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আমতলীতে শান্তি সমাবেশ 

গুইমারা বিএনপির সভাপতি ও সম্পাদকের পদ স্থগিত

বেনাপোল পোর্ট থেকে চুরি হয়ে যাওয়া কভার্ড ভ্যান উদ্ধার, আটক ৩

ফুলবাড়ীয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত শুভ মারা গেছেন