বাংলাদেশ সকাল
রবিবার , ৩ ডিসেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোল পোর্ট থেকে চুরি হয়ে যাওয়া কভার্ড ভ্যান উদ্ধার, আটক ৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৩ ৪:২৭ অপরাহ্ণ

রিফাত আরেফিন, যশোর ব্যুরো : বেনাপোল পোর্ট থানা হতে চুরি হয়ে যাওয়া কভার্ড ভ্যান উদ্ধার ও ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে যশোর জেলা ডিবি পুলিশ।

যশোর জেলা ডিবি পুলিশ সুত্রে জানা যায়,  হাফিজুর রহমান মিলন (৪৭), পিতামৃত- মােয়াজ্জেম হােসেন, সাং- দূর্গাপুর, থানা-বেনাপােল পাের্ট, জেলা-যশাের ও সংগীয় ট্রাক চালক মাসুদ রানা (৩৫), পিতা- রবিউল গাজী, সাং-শিকড়ী, থানা- বেনাপােল পাের্ট, জেলা-যশােরসহ থানায় হাজির হইয়া অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করে যে, তাহার নিজ নামীয় ০১টি কভার্ড ভ্যান, যাহার রেজিঃ নং- ঢাকা-মেট্রাে-ট-২২-২৯৬৯, মূল্য অনুঃ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা। গত ইং- ৩০/১১/২০২৩ তারিখ রাত অনুঃ ০৮:০০ ঘটিকার সময় কভার্ড ভ্যানের চালক মাসুদ রানা (৩৫) আমার উক্ত কভার্ড ভ্যান টি বেনাপোল পোর্ট থানাধীন স্থল বন্দরের ২নং গেটের সামনে পাঁকা রাস্তার উপর রেখে বাড়ীতে যায়। ইং-০১/১২/২০২৩ তারিখ ভাের ০৫:১৫ ঘটিকার সময় চালক মাসুদ রানা (৩৫) উক্তস্থানে গিয়ে দেখে তাহার কভার্ড ভ্যানটি নাই। ইং-৩০/১১/২০২৩ তারিখ রাত ০৮:০০ ঘটিকা হইতে ইং- ০১/১২/২০২৩ তারিখ ভাের ০৫:১৫ ঘটিকার মধ্যে যেকােন সময় অজ্ঞাতনামা চাের/চােরেরা তাহার উক্ত কভার্ড ভ্যানটি চুরি করিয়া নিয়া যায়। এ সংক্রান্ত বেনাপোল পোর্ট থানার মামলা নং-০৩, তাং- ০২/১২/২৩ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু হয়েছে।

অত্র মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই রইচ আহমেদ তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান সনাক্তপূর্বক ০৩/১২/২৩ তারিখ ভোর রাত ০২:১৫ ঘটিকা হতে ০৪:৩৫ ঘটিকা পর্যন্ত কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত আসামী (১) মাসুম (২০), (২) শাহিদুর রহমান (২৬), (৩) সিজান (২০), সর্ব সাং- বাহাদুরপুর, থানা- কোতয়ালী, জেলা- যশোর কে গ্রেফতার করেন ও চোরাই কভার্ড ভ্যান উদ্ধার করেন।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য এবং চোরাই লাভবান হওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থল হতে কভার্ড ভ্যানটি চুরি করিয়া নিয়ে আসে বলে স্বীকার করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ