বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তিনমাস ধরে আত্মগোপনে আমতলীর প্রধান শিক্ষক!

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৩ ১০:২৮ অপরাহ্ণ

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি: নানাভাবে আর্থিক অনটনে পরে ঋণগ্রস্ত হয়ে ৩ মাস ধরে আত্মগোপনে রয়েছে প্রধান শিক্ষক!

বরগুনার আমতলী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক ঋণগ্রস্ত হয়ে বিগত ৩ মাস ধরে পালিয়ে রয়েছেন বলে জানা গেছে।গত ১০ আগস্ট থেকে স্কুলে অনুপস্থিতির সংবাদ জানার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ঐ শিক্ষকের বেতন ভাতা প্রদান বন্ধ করে দিয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,উপজেলার গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ যথাযথ কর্তৃপক্ষ কাউকে কিছু না বলে ১০ আগস্ট থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। ৩০ আগস্ট ওই ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম অনুপস্থিতির বিষয়টি জানতে পারেন।

পরবর্তীতে উপজেলা শিক্ষা অফিস থেকে আবুল কালামের পরিবারের সদস্যদের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন কাউকে কিছু না বলে তিনি নিখোঁজ রয়েছেন। অফিসে দেওয়া মোবাইল নম্বরে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। আবার কখনো কখনো রিং বাজলেও তিনি রিসিভ করছেন না। এভাবে বিনা অনুমতিতে নিখোঁজ থাকায় প্রাথমিক শিক্ষা অফিস আগস্ট মাস থেকে তার বেতন-ভাতা বন্ধ করে দেয়।

অভিযুক্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের স্ত্রী শাহনাজ পারভিন বলেন, আমার স্বামী ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। তার মানসিক অবস্থা ভালো নয়। দেনার দায়ে দেউলিয়া হওয়ায় ১০ আগস্ট কাউকে কিছু না জানিয়ে চলে যান। এরপর কোনো যোগাযোগ নেই। আমি আমার সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছি।

গুলিশাখালী ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ আনিসুর রহমান বলেন, গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ ১০ আগস্ট থেকে বিনা অনুমতিতে অনুপস্থিত রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি ঋণগ্রস্ত হয়ে আত্মগোপনে চলে গেছেন। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম জানান,বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে সরকারি চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাংচুর, লুটপাট

ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি এ্যাড. রুহুল আমিনের দাদীর ইন্তিকালে জামায়াত ইসলামীর শোক বিবৃতি 

কেমন লালমনিরহাট দেখতে চান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সরকার জনগণের সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি- দ্বীন ইসলাম মাওলানা

আমতলীর দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 

ফুলপুরে আনসার ভিডিপির কার্যালয়ে অবসরপ্রাপ্ত ৪ জনকে বিদায় ও নতুনদের বরণ

মামলায় অব্যাহতি পাওয়ায় ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে ফুলেল সংবধনা

সুশীলনের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রেষ্ঠ কর্মী নির্বাচিত আজিজ

আসন্ন নির্বাচনে বাগমারার মানুষ আবারও নৌকা মার্কাকে বিজয়ী করবে : গোয়ালকান্দিতে এমপি এনামুল হক

মেহেরপুরে আলোচিত হোটেল আটলান্টিকা কাণ্ডের অন্যতম আসামি বেতার শাহজাহান আটক