বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ত্রিশাল আব্বাছিয়া ফাজিল মাদ্রাসার পুনরায় সভাপতি ড. মোঃ ইদ্রিস খান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ

 

এনামুল হক ছোটন॥ ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আব্বাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোমেনশাহী ডিএস কামিল মাদরাসার অধ্যক্ষ এবং দৈনিক মমনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড.মোঃ ইদ্রিস খান। ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. রেজাউল হক এর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

২৯ নভেম্বর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ত্রিশাল আব্বাছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা এনামুল হক কর্তৃক স্বাক্ষরিত আবেদনের প্রেক্ষিতে অধ্যক্ষ ড. মোঃ ইদ্রিস খানকে সভাপতি ও মোঃ আব্দুল হালিমকে বিদ্যোৎসাহী প্রতিনিধি মনোনয়ন করেন ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আহসান উল্লাহ। এর আগেও এক মেয়াদে ড. ইদ্রিস খান আব্বাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

ড. ইদ্রিস খান বলেন, পূর্বের ধারাবাহিকতায় শিক্ষার মানোন্নয়ন ও মাদরাসার অবকাঠামো উন্নয়নে নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাব। এছাড়াও তিনি ত্রিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত এ স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানটিকে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে হাসিনা-কামাল-আল মামুনসহ ৫৯ জনের নামে হত্যা মামলা

ঝিকরগাছার পল্লীতে বৌমার হাতে শাশুড়ী নির্যাতিত : থানায় অভিযোগ 

শেরপুরে জনগণের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চাইলেন ডা. প্রিয়াংকা

সাতক্ষীরায় ভুয়া সীমানা পিলারসহ চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৩ পুলিশসহ ১৪ পুলিশ নিহত, আহত ৩ শতাধিক 

বনানীর ‘এরাবিয়ান কোজি’ তে সীসা ব্যবসার আড়ালে মদ ও নিষিদ্ধ মাদকের ব্যাবসা; গ্রেফতার ৩

নওগাঁর আত্রাইয়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক

সোলার প্যানেল তৈরীর অজুহাতে এক রাতেই তিস্তা চরের হাজার একর জমির মালিক

ভুরুঙ্গামারী সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৪ রোহিঙ্গা আটক

খাগড়াছড়ির অপহৃত ব্যক্তি ঢাকায় উদ্ধার, গ্রেফতার ৩