বাংলাদেশ সকাল
সোমবার , ২৬ ডিসেম্বর ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দুষ্কৃতকারীদের আগুনে জাল পুড়ে ছাই, পথে বসে গেছে নিঃস্ব পরিবার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২২ ৮:২২ অপরাহ্ণ

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা)॥ বরগুনার আমতলী উপজেলার পশ্চিম ঘটখালী গ্রামের জেলে আব্বাস হাওলাদারের জ্বাল দুস্কৃতকারীরাদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় জীবিকার একমাত্র সম্বলটুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে জেলে পরিবার।

জেলে আব্বাস হাওলাদার আমতলীর পায়রা নদীতে ইলিশ মাছ শিকারের মাধ্যমে ৭জনের পরিবারের জীবিকা নির্বাহ করেন।

গতকাল (রবিবার) মাছ শিকার করে প্রতিদিনের মতো নদীর পাড়ে নৌকা রেখে বাড়ী চলে যান।আজ (সোমবার) সকাল বেলা এলাকার লোক জনের ডাক চিৎকারে নদীর পাড়ে গিয়ে দেখে নৌকায় আগুন জ্বলছে। শত চেষ্টা করেও বাঁচার অবলম্বনটুকু রক্ষা করতে পারেননি। আজ সকালে কান্না জড়িত কন্ঠে জেলে আব্বাস হাওলাদার বলেন, সকাল থেকে বিভিন্ন স্থানে ঘুরছি পরিবার পরিজন নিয়ে কি করবো ভেবে পাইনা। তিনি আরও বলেন, বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে জাল কিনে মাছ ধরে পরিবার পরিজন নিয়ে সংসার চালাই।আমি এখন পরিবার পরিজন নিয়ে কি করবো, কি খাবো।

আগুনে পুড়ে যাওয়ায় আব্বাস হাওলাদার এর ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষ্য টাহা।

আব্বাস হাওলাদার এর স্ত্রী পারভীন বেগম বলেন,সকালে উপায় না দেইখ্যা মৎস্য স্যারের কাছে গেছিলাম। হে কইলো থানায় আবেদন করেন। তারপর আমার যা করার আমি করবো। মোগো এহন মরা ছাড়া উপায় নাই। পারভিন বেগম আরও বলেন,৭ জনের সংসারে একমাত্র আয় এই ইলিশ মাছের জ্বাল। ৪টি এনজিও থেকে লোন নিয়ে মাছ ধরে পরিশোধ করি। এখন মৃত্যু ছাড়া উপায় নেই আমাদের।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে,এম মিজানুর রহমান বলেন, ঘটনা শুনেছি কিন্তু এখনো কোন আবেদন পাইনি। আবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরায় খাকচক এলাকায় ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত

সকালে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি, রাত্রে বাড়িতে দুধর্ষ চুরি

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা মুক্তিযোদ্ধা দবিরউদ্দিনের

জয়পুরহাটে ইসরাইলী পণ্য বয়কটে লিফলেট বিতরণ

সীতাকুণ্ডে গলায় দড়ি দিয়ে যুবকের আত্মহত্যা

গাজীপুরে গাছায় মারধরের অভিযোগে মামলা না নিয়ে জিডি এন্ট্রি

দেবহাটার সখিপুর বাজারে গত ১ মাসে ১০ টির বেশি সাইকেল চুরি 

বড়াইগ্রামে সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

সাংবাদিক এর বিরুদ্ধে মিথ্যা মামলা; প্রেসক্লাবের নিন্দা প্রস্তাব

ময়মনসিংহে ৯ লাখের বেশি শিশু খাবে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল