বাংলাদেশ সকাল
সোমবার , ১৩ মার্চ ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সকালে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি, রাত্রে বাড়িতে দুধর্ষ চুরি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৩, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা ( সাতক্ষীরা)॥ সকালে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি রাত্রে সেই বাড়িতে দুধর্ষ চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত্রে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিন আলিপুর গ্রামের মৃত আঃ রহিম সরদারের ছেলে আলহাজ্ব  রবিউল ইসলাম লাল্টুর বাড়িতে।

রবিউল ইসলাম তার স্ত্রী খাদিজা খাতুন ও পুত্র সন্তান একই পরিবারের তিনজন শনিবার সকালে ভাত খাওয়ার পর পরই অচেতন হয়ে পড়লে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সেই সুযোগে রাত্রে বাড়িতে কেউ না থাকার সুবাদে চোরের দল পরিকল্পিত ভাবে ঘরের গ্রীল, দরজা, জানালা কেটে ঘরের মধ্যে ঢুকে ঘরে থাকা আলমারি, শোকেজ ভেঙে  স্বর্ণ অলঙ্কার, টাকা পয়সা সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে চলে যায়।

কি পরিমান ক্ষয় ক্ষতি হয়েছে বিষয়টি তাৎক্ষনিক জানা যায়নি কারন গৃহকর্তা ও তার পরিবারের সদস্যরা অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। উল্লেখ গত শনিবার সকালে গৃহকর্তা আলহাজ্ব রবিউল ইসলাম তার স্ত্রী খাদিজা খাতুন ও পুত্র আব্দুল্লাহ সকালে ভাত খাওয়ার পর পরই অজ্ঞান হয়ে গেলে স্থানীয়রা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলো এমতাবস্থায় এমন দুধর্ষ চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এমন দুঃখ জনক ঘটনায় তদন্ত পূর্বক এ ধরনের দুধর্ষ অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা গ্রহন করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এব্যাপারে সাতক্ষীরা থানায় একটি মামলার প্রস্তুতি চলছিলো। এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি শুনেছি আমি থানা থেকে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে ঝাঁকজমক পূর্ণ পরিবেশ জন্মাষ্টমী উৎসব পালিত

কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার পক্ষে গনমিছিল

দ্রুততম সময়ে নির্বাচন চাইলেন তারেক রহমান  

শেখ হাসিনা ও শেখ পরিবার দেশ থেকে পালিয়ে গেছে কিন্তুু তাদের দোসর রয়ে গেছে : সেলিমুজ্জামান সেলিম 

রোগীদের আর্থিক সহায়তার চেক প্রদান করল দেবহাটা সমাজসেবা অধিদপ্তর

নরসিংদীতে অভিযোগের ৩ ঘন্টার মধ্যে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক-১

রাঙ্গুনিয়ার পোমরায় নুরুচ্ছফা তালুকদারের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

ড. মুহাম্মদ ইউনূস সমীপে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র খোরশেদ আলম সুজনের খোলা চিঠি

ইসলামপুরে ট্রেনের বগিতে কাটা পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

কলাবাড়িয়া ইউপি উপ-নির্বাচনে প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী এম এম আবুল হাসান