বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটা গাজিহাটে সনাতন ধর্মালম্বীদের সাথে বিএনপি’র শান্তি সমাবেশ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন : দেবহাটা উপজেলা গাজিহাট বাজার দূর্গা মন্দিরে ১৯আগস্ট সোমবার দেবহাটা উপজেলা বি এন পির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার শহিদুল আলম। আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপি’র, আহবায়ক শেখ সিরাজুল ইসলাম যুগ্ন আহবায়ক গোলাম ফারুক বাবু, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক মেম্বার এবাদুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষচন্দ্র ঘোষ, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা যুব দল নেতা রাজিব হোসেন, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা ঐক্য পরিষদের সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, সম্পাদক অজয় কুমার ঘোষ, দুলাল ঘোষ, নিরঞ্জন ঘোষ, পরিমল গতিদার, শংকর স্বর্ণকার, বিজয় কুমার প্রমুখ।

বক্তারা বলেন, ভবিষ্যতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণের রায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও ক্ষমতায় আসবে। নেতারা আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি নয়,শান্তির রাজনীতিতে বিশ্বাস করে। স্বৈরাচারী আওয়ামীলীগ শেখ হাসিনা, বিচারবহির্ভূত হত্যা করেছে। ভিন্নমত হলেই হত্যা, গুম, জেল, জুলুম নির্যাতন করেছে। এমনকি আয়নাঘর নামে একটি গোপন স্থানে দিনের পর দিন তাদের আটকে নির্যাতন করেছে। বাংলাদেশের মানুষ শান্তি প্রিয় মানুষ। তারা শান্তিতে থাকতে চায়। স্বৈরাচারী আওয়ামী লীগের দুর্বিষহ শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার শক্তিতেই দেশের মাটি ও মানুষের মুক্তি অর্জিত হয়েছে।। তাই চলমান পরিস্থিতিতে দল মত, ধর্ম বর্ণ, নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রতি স্থাপন করতে হবে। রাগ, বিভেদ ভুলে, সকলকে সাধারণ ক্ষমার মধ্য দিয়ে এক সাথে সকলে মিলে সুন্দর বাংলাদেশ শপথ নিয়ে চলতে হবে। সভা শেষে আরো বলেন আপনারা আগামী শারদীয় উৎসব নির্ভয়ে উদযাপনের জন্য আহ্বান জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাদক একটি সামাজিক ব্যাধি যা থেকে পরিত্রান চাই : কোটচাঁদপুরে এমপি সালাহউদ্দিন মিয়াজি 

জুট শিল্পকে আরও উন্নত করার লক্ষ্যে সকল মজদুর ইউনিয়নের প্রতি আহ্বান মন্ত্রী মলয়ের

রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁর আত্রাইয়ে কৃষি প্রযুক্তি মেলা শুরু

তাহিরপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশী যুবকের মৃত্যু

পঞ্চগড়ে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের নামে চলছে নিয়োগ বানিজ্য 

দেবহাটায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

ময়মনসিংহে “কার এক্সপার্ট বাংলাদেশ” সেলস ও সার্ভিস সেন্টার উদ্বোধন 

শিব সাধনায় মহাদেবের তুষ্টিতে ২১ বছর ধরে ভাত খায়না দুর্লভ মহাদেব