বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০২২ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নড়াইলে ‘জনতার মুখোমুখি,জনতার সেবক’ এমপি মাশরাফি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২২ ৮:৩১ পূর্বাহ্ণ

জান্নাতুল বিশ্বাস, নড়াইল॥ ‘জনতার মুখোমুখি, জনতার সেবক’ এ শ্লোগান সামনে নিয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা তার নির্বাচনী এলাকায় জনতার মুখোমুখি হাজির হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। বুধবার (২১ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগড়া সরকারি প্রাথমিক স্কুল মাঠে ইউনিয়নবাসীর আয়োজনে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনতার মুখোমুখি এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে এমপি মাশরাফিকে ইউনিয়নের উন্নয়ন সম্পর্কিতসহ দীর্ঘ ৪ বছরে এমপির কার্যক্রম, সফলতা-ব্যর্থতা, এলাকায় জনগণের জন্য কতটুকু করতে পেরেছেন বা পারেননি, সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন এবং এমপি তার উত্তর দেন। ইউনিয়নের রাস্তা ঘাট , ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার না থাকা, খেলার মাঠ, মসজিদের মন্দির উন্নয়ন, খাল কাটা, স্থানীয় ভূমি অফিসের নায়েব এর হয়রানিসহ বিভিন্ন বিষয়ে এলাকাবাসী প্রশ্ন করেন।

এমপি মাশরাফি বিভিন্ন প্রশ্নর উত্তরে বলেন, অনেকেই না জেনে প্রশ্ন করেছেন। বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও বরাদ্দের লিষ্ট নিয়ে মিলিয়ে দেখুন। তিনি, ইউনিয়নের কোন কোন রাস্তার বরাদ্দ দিয়েছেন, কোন কোন মসজিদ ও মন্দিরে কত টাকা বরাদ্ধ দিয়েছেন সে বিষয়ে বলেন, এর মধ্যেও অনেক রাস্তা-ঘাটের উন্নয়ন বাকী আছে, সেগুলো আস্তে আস্তে করা হবে বলে জানান। অর্থ দিয়ে আপনারা কোনো কাজ করাতে যাবেন না। বিশ্বাস করেন যারা আপনাদের থেকে টাকা নেয় তারা কাজ করে দিতে পারবে না। কারণ সরকারি কিছু নিয়ম আছে। যেটা সে চাইলেও ওভারটেক করতে পারবে না। তিনি আরো বলেন, করোনার কারণে দুই বছর কোন কাজ কারা সম্ভব হয়নি, আপনারাও ঘর থেকে বের হতে পারেন নি। এখন কাজ শুরু হয়েছে এর মধ্যেও নড়াইল সদর উপজেলায় স্কুল ও রাস্তাঘাটসহ ১০৫ কোটি টাকার কাজ হয়েছে, যা বিগত ৫০ বছরেও হয়নি।

স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নতুন ডাক্তার নিয়োগ হয়েছে সাতদিনের মধ্যে ডাক্তার আসবে। খালের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে এবং নায়েব এর বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলবেন বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।

হবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদশা মোল্যার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, হবখালী ইউপি চেয়ারম্যান টিপু সুলতান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। জানা গেছে, সংসদ সদস্য মাশরাফি তার নির্বাচনী আসনের ২০টি ইউনিয়নে পর্যায়ক্রমে জনতার মুখোমুখি হবেন। প্রসঙ্গত, ব্যতিক্রমী এ ধরনের আয়োজন নড়াইলের কোনো জনপ্রতিধি কখনো করেননি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট রশি দিয়ে খেলা পরিচালনা- আ’লীগ ও মুক্তিযুদ্ধাদের ক্ষোভ 

ঈদগাঁওতে দেয়াল চাপা পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু : আহত পথচারী 

সীতাকুণ্ডে তুলা কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত ও ব্যঙ্গাত্মকভাবে কটুক্তি করার দায়ে ৭ জনের বিরুদ্ধে মামলা; তদন্তে পিবিআই

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকের মৃত্যু

মাটিরাঙ্গায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আমতলীতে জব্দ কৃত নৌকা নিলামে বিক্রয়

পাইকগাছার ভাঙ্গন কবলিত দেলুটির কালীনগর এলাকায় খাদ্য সামগ্রী প্রদান

বালিয়াডাঙ্গীতে কোন অপরাধী পার পাবে না : ওসি খায়রুল আনাম

রাণীশংকৈলে কবরস্থান থেকে রাতের আঁধারে চুরি হয়ে গেলো ৬টি কঙ্কাল