বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মাটিরাঙ্গায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৩ ১১:৩০ পূর্বাহ্ণ

এ এম ফাহাদ, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনের স্থাপিত প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অলীউল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সুদন চাকমা, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হারুন মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল আহমেদ, সাধারন সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল প্রমুখ।

আজকের দিনে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বাধীন দেশে ফিরে আসেন উল্লেখ করে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাঙ্গালির বিজয় ছিলো অসম্পূর্ণ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মধ্য দিয়ে সেই বিজয় পূর্ণতা পেয়েছে। তাই এই দিনটি বাঙ্গালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগকে আরও সুসংগঠিত আর আদর্শিক দল হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে সোনার বাংলা গড়তে একটি সহযোগী ভূমিকা পালনই হবে আজকের দিনের শপথ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেষ মুর্হুতে জমেছে ঈদগাঁওর ঈদ বাজার : ক্রেতাদের ভীড়

১১ মার্চ বরেণ্য সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের ১৪’তম মৃত্যু বার্ষিকী 

আত্রাইয়ে বেগম রোকেয়া দিবস পালন

গঙ্গাচড়ায় ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রফতার

মা- বাবা’র মতো ভালো মানুষ হতে চায় “ঐতিহ্য”

ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে কবি মুহম্মদ নুরুল হুদার জন্মবার্ষিকী উপলক্ষে হুদা মেলা

রাতের আঁধারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত শোক দিবসের ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ

দেবহাটায় জলবায়ু পরিবর্তনে নারীর মানসিকতা উন্নয়ন শীর্ষক কর্মশালা 

রাণীশংকৈলে বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা 

বিচারককে হত্যার হুমকি, যশোরে আইনজীবিসহ তিনজন গ্রেফতার