বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৮, ২০২৩ ১০:২৮ অপরাহ্ণ

মোঃ নূরুন্নবী সামদানী, নড়াইল॥ নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী “বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ও লেন্স সংযোজন” করা হয়েছে।

মঙ্গলবার ইউনিয়নের লাহুড়িয়া এইচএকে একাডেমি বিদ্যালয় প্রাঙ্গণে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ডাচ বাংলা ব্যাংকের আর্থিক সহযোগিতায় এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতাল থেকে দুইজন ডাক্তারসহ ১১ জনের একটি টেকনিক্যাল টিম উক্ত ক্যাম্প পরিচালনা করেন। অনুষ্ঠানে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ২২ জন সেচ্ছাসেবক ও কর্মকর্তারা সহযোগিতা করেন। উক্ত ক্যাম্পটি সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে। এদিন ছয় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ১০৯ জন ছানী রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়। বাছাইকৃত রোগীদের মধ্যে থেকে ৫৮ জন রোগীকে এদিন ফাউন্ডেশনের নিজস্ব পরিবহনযোগে খুলনাতে অপারেশনের জন্য পাঠানো হয়েছে। অপারেশন শেষে তাদের ওষুধ ও চশমাসহ পুনরায় লাহুড়িয়াতে পৌঁছে দেওয়া হবে। বাকি বাছাইকৃত রোগীদের আগামী মাসের ২ তারিখ একই পদ্ধতিতে খুলনা পাঠানো হবে অপারেশনের জন্য।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সেচ্ছাসেবক হায়দার আপন জানান, লাহুড়িয়া ইউনিয়নে চক্ষুশিবির আয়োজনের মধ্যে দিয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ২৪ তম আইক্যাম্প সম্পন্ন হচ্ছে। বিগত চক্ষুশিবির আয়োজনের মাধ্যমে ১৮০০+ মানুষকে বিনামূল্যে ছানী অপারেশন এবং ১১ হাজারেরও বেশি মানুষকে চোখের চিকিৎসা প্রদান করা হয়েছে।

উক্ত কর্মসূচি সম্পর্কে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পিতা জনাব গোলাম মোর্ত্তজা স্বপন বলেন, আমরা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলা নিয়ে কাজ করছি। জনগণের সুশিক্ষা ও সুচিকিৎসা নিশ্চিতের পাশাপাশি নড়াইল থেকে ভালো ক্রিকেটার, ফুটবলার ও অ্যাথলেট তৈরির জন্য আমরা আমাদের সংগঠনের উদ্যোগে কাজ করে যাচ্ছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা’২৫ এর চ্যাম্পিয়ন আকিজ কলেজিয়েট স্কুল

৫ শতাধিক নেতাকর্মী নিয়ে ঢাকায় ছাত্র সমাবেশে যোগদানের ঘোষণা ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের 

সাংবাদিক মোশারফ হোসেনের উপর স্বাধীনতা বিরোধী শক্তির হামলা: বিএমএসএস’র নিন্দা

বেরসিক এলাকাবাসীর হাতেনাতে ধরা পড়ল পরকীয়া প্রেমে লিপ্ত যুগল

ঈদগাঁওতে ছেলেধরা চক্র সক্রিয়, চরম দু:চিন্তায় অভিভাবকরা 

পাইকগাছায় ভ্যান থেকে ধান নামিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বরগুনায় এনসিটিএফ’র দুই দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন 

পাঁচ হাজার টাকার জন্য হত্যা করা হয় সিএনজি চালক একরামকে: পিবিআই

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ে কলকাতায় উল্লাস বাংলাদেশীদের

স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে ভুল বোঝাবুঝির অবসান