বাংলাদেশ সকাল
বুধবার , ১ নভেম্বর ২০২৩ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ৬

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১, ২০২৩ ১১:০১ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ শাখার ছাত্রলীগ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসতিয়াক আহমেদ ডলারের অফিস ভাংচুর করা হয়েছে এতে আহত হয় ৬ জন । গত রাত (মঙ্গলবার )সাড়ে দশটার দিকে ছাত্রলীগের দুই পক্ষের মেধ্য সংঘর্ষ তিনিট মোটর সাইকেল ভাংচুর করা হয়। ওই ঘটনার জের ধরে আজ বুধবার এনএস কলেজের সামনে দুই গ্রুপে পুনরায় সংঘর্ষ শুরু হয়। এসময় জেরা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ ডলারের অফিস ভাংচুর করা হয়।

পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী সাদ বিন জাকির বলেন, গতকাল মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগ সভাপিত ও সম্পাদক স্বাক্ষরিত প্যাডেকোন সম্মেলন ছাড়াই ওমর ফারুক লিটনকে সভাপতি ও রবিনকে সাধারণ সম্পাদক করে কলেজ শাখা ছাত্রলীগের এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।এই কমিটি মঙ্গলবার রাতে আনন্দ মিছিল বের করতে চাইলে বিক্ষুদ্ধ সাধারণ কর্মিরা বাধা দেয়। এসময় ফারুক ও লিটনরা পালিয়ে যায়। তিনি অভিযোগ করেন, প্রকৃিত ছাত্রলীগ কর্মীদের বাদ ছাত্রদল থেকে আসা হাইব্রিড নেতা কর্মিদেও দিয়ে কমিটি গঠন করার প্রতিবাদে বুধবার সকালে কলেজের মূল ফটকে বিক্ষোভ শুরু করে পদবঞ্চিত নেতাকর্মী ও তাদের সমর্থকরা। জেলা ছাত্রলীগ ফরহাদ বিন আজিজ সমর্থিত পকেট কমিটির নেতা লিটন ও রবিন সমর্থকরা তাদের ওপর হামলা চালায় । এক পর্যায়ে তারা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর ইসতিয়াক আহমেদ ডলারের হাফরাস্তার অফিসে হামলা করে। এসময় তারা গুলি ছুড়ে আতংকের সৃষ্টি করে এবং বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে । তবে পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

তবে এ অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ বলেন, যোগ্যদের নিয়েই কলেজ শাখা ছাত্রলীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এতে পদবঞ্চিতরা ক্ষুদ্ধ হয়ে বিক্ষোভ করছিল। তখন তিনি ও তার সমর্থকরা ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা তাদের ওপর হামলা চালায়। এসময তার সমর্থকদের সাথে বিক্ষোভ কারীদের ধাক্কাধাক্কি হয়। কার্যালয় ভাংচুর ও গুলি ছোড়ার অভিযোগ সত্য নয়।

উল্লেখ্য সংঘর্ষে জড়িত দু গ্রুপই নাটোর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল সমর্থক বলে জানা যায়।

নাটোর থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ বলেন , সংবাদ পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেননি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বেনাপোল বন্দরে এয়ার পিস্তলসহ ভারতীয় ট্রাক চালক আটক

শীতলক্ষ্যা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান; ৪ নৌযানকে অর্থদণ্ড সহ মামলা

ডিমলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জয় হলো নার্সিং ইনস্টিটিউটের ছাত্র ছাত্রীদের, অধ্যক্ষ খুকু বিশ্বাসের পদত্যাগ

ডিমলায় আশ্রয়ন প্রকল্পের ৫০ পরিবার ভোগান্তিতে

কুসুমপুরা মমতাজ ডেইরী ফার্ম থেকে ৭লাখ টাকার ৩টি গরু চুরি 

মেয়ের জামাইকে ফাঁসাতে কন্যাকে হত্যা; ৭ বছর পর রহস্য উদঘাটন পিবিআই ঢাকার 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা প্রস্তুতি পরীক্ষায় ভালো ফল প্রাপ্তির কলাকৌশল

অবরোধ কর্মসূচী সফল করতে সুনামগঞ্জ জেলা বিএনপি ও ছাত্রদলের মশাল মিছিল

রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন