বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে রাসেলের বাড়িতে মিষ্টি হাতে ডিসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২২ ৬:১৪ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরের সিংড়ায় এক পা দিয়ে লিখে দাখিল পাশ করা অদম্য প্রতিবন্ধী শিক্ষার্থী রাসেল মৃধার বাড়িতে মিষ্টি ও শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ। বুধবার দুপুর ১২টার দিকে সিংড়া পৌরসভার শোলাকুড়া মহল্লায় রাসেলের বাড়িতে উপস্থিত হন তিনি। এসম জেলা প্রশাসক তাকে শুভেচ্ছা জানিয়ে পরিবারের খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন। এছাড়া এসময় তিনি রাসেলের হাতে নগদ অর্থ ও শীতবস্ত্র তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল উসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান, সিংড়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আবু জাফর সিদ্দিকী প্রমূখ।

জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, রাসেল এক পা দিয়ে লিখে দাখিল পরিক্ষায় পাশ করায় তাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছি। তার লেখাপড়ার জন্য আর্থিক সহযোগিতা করেছি। জেলা প্রশাসন সবসময় রাসেলের পাশে রয়েছে।

উল্লেখ্য, রাসেল মৃধা সিংড়া পৌরসভার শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে এ বছর দাখিল পরিক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৩.৮৮ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয় রাসেল। রাসেলের জন্ম থেকেই দুই হাত নেই, ডান পাও নেই। বাঁ পা থাকলেও স্বাভাবিকের চেয়ে অনেক ছোট

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শীতলক্ষা নদীর তীরের পরিবেশ সুরক্ষায় মানুষকে আরও সচেতন হতে হবে : কাউন্সিলর জি এম সাদরিল 

জালালাবাদ যুবলীগের কর্মী সভা ও কাউন্সিল অনুষ্ঠিত

পার্বতীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

শেরপুরের মুর্শিদপুর পীরের দরবারে হামলা, ভাংচুর ও লুটপাট; আহত ১৩, আটক ৭ 

বড়াইগ্রামে রাতের আঁধারে ২ বিঘার আম বাগান কেটে ধ্বংস 

রাণীশংকৈলে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের 

কাশিয়ানীতে নকল সার কারখানার সন্ধান

আলোচিত শীর্ষ সন্ত্রাসী শাহাদাত গ্রেপ্তার; পলাতক আনোয়ারুল ইসলাম রুবেল 

নাটোর ৪ উপনির্বাচন মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আওয়ামী লীগের ১৭ জন  

বড়াইগ্রাম তিন সাংবাদিকের নামে কোর্টে মিথ্যা মামলা