ক্রাইম রিপোর্টার : নোয়াখালীর বহুল আলোচিত অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ শাহাদাত ’কে গ্রেফতার করেছে সিপিসি ৩ র্যাব-১১ নোয়াখালী। পলাতক রয়েছে অস্ত্রধারী সন্ত্রাসী আনারুল ইসলাম রুবেল, তাকে গ্রেপ্তার করতে সিপিসি ৩ নোয়াখালী র্যাব-১১ অভিযান চালাচ্ছে বলে নিশ্চিত করেছেন আমাদের প্রতিবেদককে।
রসিপিসি ৩ র্যাব-,১১ নোয়াখালী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি ৩ র্যাব-,১১ নোয়াখালী জানতে পারে যে ৫/৪/২০২৪খ্রি তারিখ রাতে অস্ত্রধারী সন্ত্রাসী শাহাদাত ও আনোয়ারুল ইসলাম রুবেল দেশী ও বিদেশী অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী কাজে লিপ্ত হওয়ার ঘটনা ঘটাবে। উক্ত সময় সিপিসি ৩ র্যাব-১১নোয়াখালী জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছালে অস্ত্রসহ হাতেনাতে শাহাদাতকে গ্রেফতার করে। উক্ত সময় প্রশাসনের টের পেয়ে পালিয়ে যায় আনোয়ারুল ইসলাম রুবেল।
আনারুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানান র্যাব-১১ সিপিসি নোয়াখালী।




















