বাংলাদেশ সকাল
শনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নানা আয়োজনের মধ্যদিয়ে আমতলীতে উদযাপিত হচ্ছে বিজয় দিবস 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৩ ২:১০ অপরাহ্ণ

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি:  নানা আয়োজনের মধ্যদিয়ে বরগুনার আমতলীতে উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস ১৬ডিসেম্বর। বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির শুরুতেই শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৩১বার তপ্পোধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এরপর প্রথমে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ড,পুলিশ প্রশাসনসহ সরকারি,আমতলী পৌরসভা, বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরের শহীদ স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে দেশের সকল শহীদদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম,এ কাদের মিয়া,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম,আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, সহকারী কমিশনার (ভুমি) আবদুল্লাহ আবু জাহের,আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুদ্দিন শানু সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,রাজনৈতিক সাংবাদিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার একে সরকারি স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মার্চে ট্রাম্প-পুতিনের সাক্ষাৎ

গোবিন্দগঞ্জে ফিলআপ হোস্টিং এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

ঐতিহাসিক ৭ মার্চ মুক্তি সংগ্রামের প্রেরণা : আ স ম রব

নিজ গ্রামে প্রধানমন্ত্রীর উন্নয়ন তুলে ধরতে প্রফেসর আব্দুল মান্নান 

নাটোরে সাবেক মেয়র মনির গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশের সড়াতলা ধানকুন্টি থেকে মাদারজানি হয়ে মাধাইনগর পর্যন্ত রাস্তা পাকা করনের দাবী

রাজশাহী টিটিসির অধ্যক্ষ এমদাদুল গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে প্রকাশ্যে ঘুরছেন!   

যশোর কেশবপুর নদীর পাড় থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার 

মেহেরপুরে দুটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

রাণীনগরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন